ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটিএম আজহারের মুক্তি চাইলেন জামায়াত আমির : না দিলে সারা দেশে দাবানল জ্বলে উঠবে

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫, ০৫:২০ পিএম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটিএম আজহারের মুক্তি চাইলেন জামায়াত আমির : না দিলে সারা দেশে দাবানল জ্বলে উঠবে
কারাগারে থাকা জামায়াত নেতা এটিএম আজাহারুল ইসলামের মুক্তি দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই নেতার মুক্তি না দিলে সারা বাংলাদেশে সর্বত্র আন্দোলনের দাবানল জ্বলে উঠবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রি কলেজ মাঠে জামায়াতের যুব বিভাগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মানবতাবিরোধী অপরাধ অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরবর্তী সময়ে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আবেদন করেন এ টি এম আজহারুল ইসলাম। এখন সেই রিভিউ আবেদন শুনানি ও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা-হত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো ৯ ধরনের ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল এটিএম আজহারের বিরুদ্ধে। জামায়াত আমির বলেন, ‘আপনাদের প্রিয় মানুষ জামায়াতে ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম পরিচ্ছন্ন চরিত্রের মানুষ, দেশপ্রেমিক নেতা- এখনও বন্দিশালায়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাকে কারাগারে ঢুকিয়েছিল। আমরা বিস্মিত, ফ্যাসিস্ট পালিয়ে গেছে, কিন্তু আমাদের আজহার ভাই এখনও জেলের ভেতরে আছে। বিচারের নামে আমরা কোনও গড়িমসি দেখতে চাই না- আমাদের স্পষ্ট কথা। আজহার ভাইয়ের ওপর ইনসাফ করে দ্রুত বিচার সম্পন্ন করে আমাদের কাছে ফিরিয়ে দিন। যদি ফিরিয়ে না দেন তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া জাফলং থেকে পাথুরিয়া সর্বত্র ব্যাপক দাবানল জ্বলে উঠবে।’ কাউনিয়া উপজেলা আমির মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালনা সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এ টি এম আজম খান, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানীসহ স্থানীয় উপজেলা ও জেলা নেতৃবৃন্দ।

‘হাতিয়ার জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই‘- লন্ডনে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ।।  52ʙᴀɴɢʟᴀᴛᴠ

https://youtu.be/M9eS4s-0L0Q