ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

এবার সুনামগঞ্জ বারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল আওয়ামী লীগ পন্থীরা

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ০১:৫৭ এএম

এবার সুনামগঞ্জ বারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল আওয়ামী লীগ পন্থীরা
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অধিকাংশ পদে জয়ী হয়েছে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকরা। সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থকরা। বিএনপি সমর্থকরা সভাপতিসহ দুটি পদে জয়ী হয়েছে। এছাড়া দুটি পদে জামায়াতে ইসলামী সমর্থক এবং একটি পদে সিপিবি সমর্থক প্রার্থী জয়ী হয়েছেন। বাকি দুটি পদে জিতেছেন নির্দলীয় প্রার্থীরা। এর আগে গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয় পেয়েছে আওয়ামী পন্থীরা। রবিবার (১৯ জানুয়ারি ২০২৫) দিনভর সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণের পর রাতে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. ছইল মিয়া। সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩টি সম্পাদকীয় পদে ও নির্বাহী সদস্যের ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৮টি পদে একক প্রার্থী থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ছইল মিয়া জানান, “অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৪৫২ ভোটারের মধ্যে ৩৮৮ জন ভোটার তাদের ভোট দিয়েছেন।” সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল হক। তিনি পেয়েছেন ১৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থক মো. আব্দুল হামিদ ১৩৭ ভোট পান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল। তিনি পেয়েছেন ২৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবীর পান ১৩১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ এস এম মাহবুবুল হাছান তালুকদার শাহীন। তিনি পেয়েছেন ১৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবুল বাশার ১৭৬ ভোট পান। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থক মোহাম্মদ হুমায়ূন কবির (৩২৭ ভোট), আওয়ামী লীগ সমর্থক মো. সাইদুর রহমান তালুকদার (৩০৯ ভোট), স্বতন্ত্র মো. জুলহাস মিয়া (২৭২ ভোট), সিপিবি সমর্থক মো. আফিজ মিয়া (২৫৪ ভোট), স্বতন্ত্র রজত কান্তি সরকার (২৩৬ ভোট)। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. আজাদুল ইসলাম, সহ সভাপতি বিএনপি সমর্থক মো. আবু বকর, সহ সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সমর্থক জুবায়ের আবেদীন, অর্থ সম্পাদক জামায়াত সমর্থক মোহাম্মদ মহসিন রেজা, পাঠাগার সম্পাদক আওয়ামী লীগ সমর্থক মুশফিকুর রহমান পীর, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক আওয়ামী লীগ সমর্থক ফরহাদ উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থক মো. আকিক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক আওয়ামী লীগ সমর্থক ফাতেমা আক্তার রেখা।

বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমাননা ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ লন্ডনে

https://youtu.be/M9eS4s-0L0Q