ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

সংরক্ষিত আসনে মনোনয়ন জমা দিলেন নারীনেত্রী যুক্তরাজ্য প্রবাসী নাজনীন সুলতানা  

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯, ০৫:৩৫ পিএম

সংরক্ষিত আসনে মনোনয়ন জমা দিলেন নারীনেত্রী যুক্তরাজ্য প্রবাসী নাজনীন সুলতানা   
একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই সংরক্ষিত মহিলা আসনের  আলোচনায় মেতে উঠেছেন দেশের প্রায় প্রতিটি  জেলার মানুষ। মনোনয়ন প্রত্যাশিদের কর্ম তৎপরতাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রবাসী অধ্যুষ্যিত সিলেট বিভাগে মনোনয়ন প্রত্যাশিদের সরবতা চোখে পড়ার মতো।  মৌলভীবাজার-সুনামগঞ্জ জেলার মানুষ সংরক্ষিত মহিলা আসন নিয়ে এবার অন্যান্য বারের তুলনায় বেশ সক্রিয়। সংরক্ষিত আসনের এমপি পদের প্রত্যাশীরা কেন্দ্রে জোর লবিং চালাচ্ছেন। অতীতের মতো বৃহত্তর মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলাবাসীর সেবা করার লক্ষে সংসদের সংরক্ষিত নারী সংসদীয় আসন-২৯ এর জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপ এমপি’র কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন  নারীনেত্রী যুক্তরাজ্য প্রবাসী  সৈয়দা নাজনীন সুলতানা (শিখা)। তিনি যুক্তরাজ্য মহানগর আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা সিলেট বিভাগীয় উপ-কমিটির সদস্য, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এ্যাডভোকেট মো. জীবন রহমান। সৈয়দা নাজনিন সুলতানা শিখা (মৌলভীবাজার- সুনামগঞ্জ) সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হকের ছোটবোন। নাজনীন সুলতানা যুক্তরাজ্য আওয়ামী লীগের স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক ছাড়াও ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার সাবেক সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু রিসার্চ সেন্টারের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাজ্য শাখার সদস্য, মুক্তিযোদ্ধা কমান্ডার ফোরামের মহিলা  সম্পাদিকা। ১৯৯৫ সালে নিজে প্রতিষ্ঠা করেন নারী চেতনা নামে একটি সংগঠন। বর্তমানে এটির চেয়ারপার্সনের দায়িত্বে রয়েছেন। এছাড়া যুক্তরাজ্য বাংলা নববর্ষ উদযাপন পরিষদের কো-অর্ডিনেটর ও কুলাউড়ায় ঝড়ে পড়া শিক্ষার্থীদের মধ্য আলোর দ্যুতি ছড়িয়ে দিতে গঠন করেন এডুকেশন এওয়ারনেস ট্রার্স্ট। বর্তমানে তিনি ট্রাস্টের চেয়ারপার্সনের দায়িত্বে রয়েছেন। রাজনীতির বাইরে যুক্তরাজ্যে কমিউনিটির  বিভিন্ন ইস্যুবিত্তিক আন্দোলন, সচেতনামূলক কাজ সহ সাহিত্য সংস্কৃতির একজন বিশিষ্টজন হিসাবে কমিউনিটিতে  তার পরিচিতি রয়েছে। আওয়ামী লীগ এর  মনোনয়ন প্রত্যাশি  নাজনীন সুলতানা বলেন, ‘আমি পারিবারিকভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির আদর্শে বেড়ে ওঠেছি। আমার রাজনৈতিক জীবন ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শে প্রভাবিত। রাজনীতির মাঠে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিলাম নৌকার প্রচারণায়। দীর্ঘদিন দেশের বাইরে সরকারি চাকুরী করেছি সেন্ট্রাল হেলথে। এছাড়াও নানারকম সামাজিক কার্যক্রমে আমি জড়িত। আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে আমি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। দুই জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করণে কাজ করবো। মানসিক প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধী (অটিজম) মানুষের জন্য কাজ করে যেতে চাই। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দল এবং সরকারে নারী নেতৃত্বের প্রতি আস্থা রাখছেন, আমার বিশ্বাস সংরক্ষিত আসনের ক্ষেত্রে সে আস্থা রাখলে আমার সুযোগ আছে। সুযোগ পেলে আমি তৃণমূল পর্যায়ে পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করার পাশাপাশি নেত্রীর লক্ষ্য অর্জনে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আমার সর্বোচ্চ মেধা ও শ্রম প্রয়োগ করবো।’