ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

লন্ডনে বাংলা কবিতা উৎসব ৭ জুলাই

প্রকাশিত: ০৩ জুলাই ২০২৪, ০৫:২৬ পিএম

লন্ডনে বাংলা কবিতা উৎসব ৭ জুলাই
সংহতি সাহিত্য পরিষদের উদ্যোগে লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে   বাংলা কবিতা উৎসব ২০২৪ । আগামী ৭ জুলাই পূর্ব লন্ডনের ব্রার্ডি আর্ট সেন্টারে  বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত উৎসবে থাকছে নানা মৌলিক ও সৃজনশীল অনুষ্ঠানমালা।  উৎসবে অতিথি হিসাবে বাংলাদেশ থেকে আসছেন কবি,গবেষক ও জাতীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক, কবি, বহুমাত্রিক লেখক ও সম্পাদক  মুস্তাফিজ শফি ও  বিশিষ্ট বাউল শিল্পী শফি মন্ডল। এ উপলক্ষ্যে সংহতি সাহিত্য পরিষদ  সোমবার ২মে লন্ডন বাংলা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সভাপতি  আবু তাহের , সাধারণ সম্পাদক সৈয়দা তুহিন চৌধুরী ও নির্বাহি সদস্য  জাহেদি ক্যারল। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মোহাম্মদ ইকবাল, আনোয়ারুল ইসলাম অভি ,  সৈয়দা নাজমিন হক ও সামসুল হক এহিয়া । তারা বলেছেন- সংহতির বাংলা কবিতা উৎসব ২০২৪ এর মাধ্যমে  বাংলাদেশের বাইরে ছড়িয়ে থাকা প্রবাসীদের মাঝে  বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার   একটি ইতিবাচক বার্তা পৌছবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লণ্ডন বাংলা প্রেসক্লাবের  সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইছির মাহমুদ, জেষ্ঠ সাংবাদিক রহমত আলী ও নজরুল ইসলাম বাসন সহ যুক্তরাজ্যে বাংলাভাষী গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। সংবাদ সম্মেলননে লিখিত বক্তব্যে বলা হয়-  বিলেতের প্রাচীন  সাহিত্য, সাংস্কৃতিক  সংগঠনগুলোর মধ্যে সংহতি সাহিত্য পরিষদ অন্যতম।সংহতির যাত্রা শুরু ১৯৮৮ সালে। যা প্রাতিষ্ঠানিকভাবে আত্নপ্রকাশ করে ১৯৮৯ সালের ফেব্রুয়ারি মাসে বিলেতের প্রথম মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশের মাধ্যমে। সাহিত্য সম্মেলন, কবিতা পাঠ, আবৃত্তি, নাটক ,সাংষ্কৃতিক অনুষ্ঠান, কবিতা উৎসব,  বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন দিবসগুলো পালন সহ নানা  কর্মতৎপরতার  পাশাপাশি  বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বে  তুলে ধরছে।দীর্ঘ ৩৫ বছর যুক্তরাজ্যে ধারাবাহিকভাবে লেখক, সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের জন্য এক মিলন মেলার কেন্দ্রস্থল হিসাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সংহতি সাহিত্য পরিষদের রয়েছে প্রসংশনীয় অবদান। বিলেতে বাঙালী  কমিউনিটিতে সংহতি  প্রথম বাংলা কবিতা উৎসব এর আয়োজন করে ২০০৮ সালে। “বাংলা কবিতা উৎসব’’ শিরোনাম হলেও সংহতির এই আয়োজনে বাংলা ভাষাসহ অন্যান্য ভাষা, সংস্কৃতির  কবি, সাহিত্যিক ,লেখক, সংগঠকদের আন্তর্জাতিক সম্মিলন ঘটে। বাংলাদেশ থেকে বাংলা ভাষার  অন্যতম প্রধান কবি সাহিত্যকরা  উৎসবে অতিথি হিসাবে যোগ দেন। এরই ধারাবাহিকতায় সংহতি সাহিত্য পরিষদের উদ্যোগে আগামী ৭ জুলাই রবিবার অনুষ্ঠিত হচ্ছে বাংলা কবিতা উৎসব ২০২৪। এবারের উৎসবে অতিথি হিসাবে বাংলাদেশ থেকে আসছেন কবি,গবেষক ও জাতীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক, কবি, বহুমাত্রিক লেখক ও সম্পাদক  মুস্তাফিজ শফি ও  বিশিষ্ট বাউল শিল্পী শফি মন্ডল। সংহতি বাংলা কবিতা উৎসবে আমাদের অন্যতম  লক্ষ্য থাকে বিলেতবাসী ও প্রবাসী কবি সাহিত্যিকদের মৌলিক ও সৃজনশীল সম্মিলনের। তাঁদের সৃজনকর্মগুলো   বিশেষ করে বৃটেনের  বহুভাষা ও সংস্কৃতির  কমিউনিটিতে   বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের একটি আলোকিত স্ফোরণ ঘটে। এলক্ষ্যে  অনুষ্ঠান জুড়ে থাকছে কবি কণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি, বৃটিশ-বাংলাদেশী নৃত্য শিল্পীদের অংশ গ্রহণে কবিতা নিয়ে নৃত্যালেখ্য । থাকছে কবিতা ও গীতি কবিতা বিষয়ক একটি সম্মিলিত বিশেষ  পরিবেশনা। এবং অনুষ্ঠানে বৃটিশ-বাংলাদেশী শিশুদের  অংশগ্রহণে পরিবেশিত হবে আবৃত্তির একটি বিশেষ পরিবেশনা। অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ  বিশিষ্ট মরমী শিল্পী শফি মন্ডল এর ঘন্টা ব্যাপী একক পরিবেশনা। যেখানে মূলত গুণী এই শিল্পীর কণ্ঠে  বাউল ও লালন সঙ্গীত দর্শকদের মুগ্ধতা ছড়াবে। বাংলা কবিতা উৎসব ২০২৪ অনুষ্ঠিত হবে  পূর্ব লন্ডনের হ্যানবারি স্ট্রিটের ব্রার্ডি আর্ট সেন্টারে ।  অনুষ্ঠান চলবে  বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত।এর আগে আনুষ্ঠানিকভাবে  উদ্বোধনী পর্ব শুরু হবে বেলা ২টায় আলতাব আলী পার্ক এর শহীদ মিনারের সম্মুখে । বেলুন, ফেস্টুন উড়িয়ে   সেখান থেকে  অতিথিবৃন্দ, কবি,সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীবৃন্দ  সহ  সাহিত্যপ্রেমীদের র‍্যালির মাধ্যমে বাঙালির প্রাণকেন্দ্র ব্রিকলেইন-বাংলা টাউন প্রদক্ষিণ করে  ব্রার্ডি আট সেন্টারে যাওয়া হবে। উৎসবে আনুষ্ঠানিকভাবে  তিনটি পদক প্রদান করা হবে-   সংহতি সাহিত্য  পদক , আজীবন সম্মাননা পদক ও  সংহতি গুণীজন সম্মাননা পদক । আমরা গর্ব করে বলতে চাই- বিলেতের  বাংলা গণমাধ্যমগুলো শুরু থেকে আজ অব্দি সংবাদ ,প্রতিবেদন,আলোচনা ,সমালোচনা ইত্যাদি প্রকাশ ও প্রচারের  মাধ্যমে আমাদের যাত্রাপথকে সমৃদ্ধ  করেছে। সংহতি সাহিত্য পরিষদ সবার কাছে কাছে ঋণী। আপনাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলা কবিতা উৎসব  ২০২৪ কে সফল করতে যেসব প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করছেন তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সবাইকে সংহতি সাহিত্য পরিষদের পক্ষ থেকে বাংলা কবিতা উৎসবের আন্তরিক আমন্ত্রণ।

লন্ডনে বাংলা কবিতা উৎসব ২০২৪ ।আয়োজক সংহতি সাহিত্য পরিষদ। | 52Bangla TV

https://www.youtube.com/watch?v=uHaXLPG--QM