ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

স্টারলাইট কলেজের শীতকালীন পিঠাউৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার প্রদান অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৪, ০৮:০০ এএম

স্টারলাইট কলেজের শীতকালীন পিঠাউৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার প্রদান অনুষ্ঠিত
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ স্টারলাইট কলেজের উদ্যোগে শীতকালীন পিঠাউৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানের অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে ও কলেজ একাডেমিক কো- অর্ডিনেটর ও বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক মুহীউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিষ্ট ও সাংবাদিক এবং বিজলিংক গ্রুপের চেয়ারম্যান আব্দুল মুনিম জাহেদী ক্যারল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর লিটন আহমদ, কলেজের গভর্ণিং কমিটির সভাপতি ও বিশিষ্ট ডায়বেটিস রোগ বিশেষজ্ঞ এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার হোসাইন আহমদ। দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জামিল আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে নানা ধরণের আয়োজনে ছিল জাকঝমকপূর্ণ। বিশেষকরে শিক্ষার্থীদের বাহারি পিঠায় সাজানো স্টল দর্শনে ছিল দর্শকদের উপচে পড়া ভীড়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাঙালীর ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বলেন, সময়ের তালে আমরা যন্ত্র নির্ভর হয়ে পড়েছি। আর এর মাধ্যমে আমরা হারাতে বসেছি হাজার বছরেরর ঐতিহ্য হাতে তৈরি পিঠা-পুলির কার্যক্রম। তিনি শিক্ষার্থীদের এ ব্যাপারে আরো সচেষ্ট হওয়ার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য নৈতিক মূল্যবোধকে ধারণ করে শিক্ষিত হতে হবে। ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর লিটন আহমদ বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে স্টারলাইটের এ আয়োজন প্রশংসনীয়। একটি মানসম্মত প্রতিষ্ঠান হিসাবে স্টারলাইটের সর্বত্র গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি এর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। কলেজের গভর্ণিং বডির সভাপতি ডাক্তার হোসাইন আহমদ কলেজের বিগত দিনের কার্যক্রম তুলে ধরে বলেন, একটি আলোকিত সমাজের জন্য আলোকিত মানুষ প্রয়োজন। আলোকিত মানুষ এমনিতেই তৈরি হয়না। তার জন্য পরিকল্পনা, প্রচেষ্ঠা ও সাধনা প্রয়োজন। স্টারলাইট কলেজ এই সবগুলোর অনুসরনে প্রতিজ্ঞাবদ্ধ। বিগত দিনে একাডেমিক ফলাফল এবং শিক্ষাসহযোগী কার্যক্রমে তার ফলাফল বিদ্যমান । অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাকিব আহমদ এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আবৃত্তি করে তানজিম রাহাত। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার প্রদান : ২০২৪ সালের অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ। বিজয়ী শিক্ষার্থীরা হচ্ছে ছাত্রদের কক ফাইট ৩য়, ২য় ও ১ম স্থান অধিকারী যথাক্রমে দ্বাদশ শ্রেণির হাবিব হোসেন সাকিব, এহছানুর রহমান ফরহাদ, গোলাম সারওয়ার। লং জাম্পে ৩য় স্থান অধিকারী একাদশ শ্রেণির মারুফ রাশিদ নাবিল, ২য় ও ১ম স্থান অধিকারী যথাক্রমে দ্বাদশ শ্রেণির সালেহ আহমদ ও হাবিব হোসেন সাকিব। ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকারী একাদশ শ্রেণির তারিক আহমদ, ২য় ও ১ম স্থান অধিকারী যথাক্রমে দ্বাদশ শ্রেণির সালেহ আহমদ ও হাবিব হোসেন সাকিব। ছাত্রীদের একক প্রতিযোগিতা ব্যালেন্স রেইসে ৩য় ও ২য় হয়েছে দ্বাদশ শ্রেণির মনি বেগম ও আলিমা বেগম, ১ম স্থান অধিকার করেছে একাদশ শ্রেণির শাহরিন আক্তার রিয়া। মেমোরি টেস্ট প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য়
স্থান অধিকার করেছে যথাক্রমে দ্বাদশ শ্রেণির মুসলিমা বেগম, মারিয়া সুলতানা তান্নি ও তাসলিমা বেগম। মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় হয়েছে দ্বাদশ শ্রেণির যথাক্রমে মুন্নি আক্তার জুমা, সাইদা আক্তার চৌধুরী সুমাইয়া ও সুমাইয়া বেগম। ছাত্রীদের দলীয় খেলায় ক্যারমবোর্ডে চ্যাম্পিয়ান হয়েছে দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের সুমাইয়া ও তান্নি এবং রানার্সআপ হয়েছে দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ইমরানা ও সাকিবা। ফুটবলে চ্যাম্পিয়ান হয়েছে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগ ও রানার্সআপ একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগ। ছাত্রদের দলীয় খেলা ক্রিকেটে চ্যাম্পিয়ান হয়েছে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগ এবং রানার্সআপ হয়েছে দ্বাদশ শ্রেণির বাণিজ্য বিভাগ। ফুটবলে চ্যাম্পিয়ান হয়েছে দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগ এবং রানার্সআপ হয়েছে একাদশ শ্রেণির মানবিক বিভাগ। আইসিটি অলিম্পিয়াড অনুষ্ঠিত ও পুরষ্কার প্রদান: টেলেন্ট হান্ট নামে নেয়া হয় কলেজের সিনিয়র ও জুনিয়র গ্রুপে আইসিটি অলিম্পিয়াড। টেলেন্ট হান্টে সিনিয়র গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ী দ্বাদশ শ্রেণির সুমেল, গোলাম সারোয়ার ও দ্বীন ইসলাম। জুনিয়র গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান লাভ করে একাদশ শ্রেণির সুসমিতা তালুকদার, ওয়াহিদা ও নুরা ফাতেহা।  আইসিটি কার্ণিভাল  পুরষ্কার : ২০২৩ সালে অনুষ্ঠিত আইসিটি কার্ণিভাল এর বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়। আইসিটি কার্ণিভাল-এ চ্যাম্পিয়ান একাদশ মানবিক বিভাগ (ছাত্রী) সানজিদা, তাসনিয়া ও সুমাইয়া এবং রানার্সআপ দ্বাদশ বিজ্ঞান (ছাত্র) মাহবুব, আবু বকর, মাহবুবুল এবং দ্বাদশ বিজ্ঞান বিভাগ (ছাত্র) আলি আহমদ, মাহি, রুদ্র নারায়ন ।