ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধিত করেছে সমছুল- করিমা ফাউন্ডেশন

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩, ০১:৫৮ এএম

প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধিত করেছে সমছুল- করিমা ফাউন্ডেশন
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহি জলঢুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন প্রাথমিক বৃত্তি পাওয়া কৃতী শিক্ষার্থীকে অনুপ্রেরণামূলক সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার,১৪ নভেম্বর বিকেলে জলঢুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি রুমে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের আয়োজক অন্ধকারে আলো শ্লোগানে শিক্ষক ও শিক্ষাবান্ধব মানবিক, অনুপ্রেরণাদায়ী কাজ করা চ্যারিটি সংগঠন সমছুল-করিমা ফাউন্ডেশন। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. মন্তজিম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যাপক মো. কবির হোসেন। ‘মানুষ তার স্বপ্নে চেয়ে বড়‘- শিরোনামে অনুষ্ঠানে  প্রধান অতিথি বলেন, কৃতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেবার পাশাপাশি তাদের মনোজগতকে বিকশিত করতে সৃজনশীল কাজে সম্পৃক্ত করার বিকল্প নেই। এই সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহিত করবে। পাশাপাশি এই প্রতিষ্ঠানের কোমলমতি অন্যান্য শিক্ষার্থীরা এই আয়োজন দেখে অনুপ্রাণীত হবে। প্রধান অতিথি সমছুল -করিমা ফাউন্ডেশনের মৌলিক ও সৃজনশীল কাজের প্রসংশা করে বলেন,এ ধরনের উদ্যোগ  আলোর পথ দেখায়, সমাজকে আলোকিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল ইসলামের সঞ্চালনায়  বিশেষ অতিথি  ছিলেন জলঢুপ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাধন কৃষ্ণ নাথ, লাউতা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদিকুর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিখা রাণী চন্দ এবং সুতপা চক্রবর্ত্তী,  পরিচালনা কমিটির  সদস্য আক্তারুল ইসলাম,শিক্ষানুরাগী আইনুল ইসলাম ও রূপক চক্রবর্তী। অতিথিবৃন্দ সমছুল-করিমা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন,‘মানুষ তার স্বপ্নে চেয়ে বড়‘-   শিরোনামের সৃজনশীল অনুষ্ঠানটি শিক্ষার্থীদের আগামী জীবনে নি:সন্দেহে প্রেরণা যোগাবে। এধরণের চর্চা শিক্ষা প্রতিষ্ঠানে যতো বেশী হবে শিক্ষার্থীদের মানষিক বিকাশ ততো বৃদ্ধি পাবে। বৃত্তিপ্রাপ্ত  শিক্ষার্থীদের অভিনন্দন এবং আগামীর শুভকামনা জানিয়ে  বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে প্রয়োজন এধরণের সৃজনশীল কাজের মাধ্যমে তাদের অনুপ্রেরণা দেয়া। সমছুল -করিমা ফাউন্ডেশন আগামীতেও এ ধরণে কাজে বিদ্যালয়ের পাশে থাকবে বলে আমি আশাবাদী। তিনি বিদ্যালয়ের শিক্ষক,পরিচালনা কমিটির সদস্য ও অভিবাবকবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন-সকলের সমন্বিত সহযোগিতায় আমাদের বিদ্যালয়ের  শিক্ষার মান আরও বৃদ্ধির প্রত্যয় রাখছি। অনুষ্ঠানে  জলঢুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষার গুণগত মান বৃদ্ধিসহ শিক্ষকদের সার্বিক অবদানের জন্য সমছুল-করিমা ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষকবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জলঢুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্তরা হলেন- ইবতেশাম কবির সিয়াম,ব্রজগোপাল চন্দ, রপজিৎ চক্রবর্তী, মোহাম্মদ আহসান আদিব ,তাহমিনা ইসলাম তানহা এবং সাধারণ বৃত্তি প্রাপ্ত মেহেদি হাসান ‘এটা আমাদের শিক্ষা জীবনে প্রথম প্রাতিষ্ঠানিক অনুপ্রেরণা’ উল্লেখ করে সংবর্ধিত শিক্ষার্থীরা  উচ্ছ্বসিত আনন্দ প্রকাশ করেছে।  তারা জানিয়েছে- এই অনুপ্রেরণা তাদেরকে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে বিশেষ ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা  সমছুল-করিমা ফাউন্ডেশনের মৌলিক ও সৃজনশীল কাজে সম্পৃক্ত হবার আগ্রহ প্রকাশ  বলেছে-  মানবিক ও অনুপ্রেরণাদায়ী চ্যারিটি প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ পেলে আমরা  ভালো কাজে আরও অনুপ্রাণীত হবো। প্রসঙ্গত  অন্ধকারে আলো শ্লোগাণ নিয়ে  ২০০৪ সাল থেকে চ্যারিটেবল প্রতিষ্ঠান সমছুল-করিমা ফাউন্ডেশন বিভিন্ন  মানবিক , শিক্ষা- শিক্ষক সম্পর্কিত এবং  সমাজসেবামূলক  ধারাবাহিক  নিজস্ব প্রকল্পের মাধ্যমে কাজ করছে। ফাউন্ডেশনের  প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- প্রতিশ্রুতিশীল লেখকদের বই প্রকাশ, ‘সবুজে হাসি  সবুজে বাঁচি’- প্রকল্পের মাধ্যমে  অস্বচ্ছল পরিবার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণ,  ‘শান্তির হাসি’-প্রকল্পের মাধ্যমে প্রবীন ও অসহায়দের সামাজিকভাবে মর্যাদা ও আনন্দ সময় দানে উদ্ধুদ্ধ করণ,‘মানবিক স্বজন’ এর   আওতায়  নিভৃতে  বঞ্চিত ও দুস্থ মানুষের  ঘরে খাবার সামগ্রী বিতরণ,  পবিত্র রমজান মাসে সুবিধা বঞ্চিত ও নিন্মবিত্ত  পরিবারের জন্য ‘হাসি মুখে ইফতার’ এবং  কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তায় ‘আমার স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে তৃণমূলে  কাজ করছে। মূলত সবগুলো কাজে সাধ্যমতো ফাউন্ডেশন এর একটা সমাজবান্ধব আদর্শিক চিন্তা- চেতনা ও অনুপ্রেরণার স্ফুরণের প্রত্যয় থাকে।

‘মানুষ তার স্বপ্নে চেয়ে বড়‘- শিরোনামে প্রেরণাদায়ী  অনুষ্ঠান

https://www.youtube.com/watch?v=uoIwhmAC1EY