ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

পূর্ব মুড়িয়া আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৪ পিএম

পূর্ব মুড়িয়া আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত
সিলেট বিয়ানীবাজার উপজেলার সীমান্তবর্তী অঞ্চল পূর্ব মুড়িয়ায়  আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারী সকাল ১১টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে একাডেমির বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মো: জুবায়ের আহমদ মাছুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য হোসেন মুহাম্মদ খছরু । বিশেষ অতিথি ছিলেন পূর্ব মুড়িয়া হিফজুল কোরআন দাখিল মাদ্রাসার সুপার মো: ফয়েজ আহমদ ,লন্ডন প্রবাসী  কমিউনিটি ব্যক্তিত্ব মো: মস্তাক আহমদ, ৫২ বাংলা টিভি লন্ডন করোসপন্ডেন্ট সাদিক রহমান বকুল, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: রাজু আহমদ, ছাত্রলীগ নেতা নাহিদুল ইসলাম চৌধুরী শাহিদ, একাডেমির ভাইস চেয়ারম্যান মো: সুনাম উদ্দিন,বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আইডিয়াল একাডেমির পরিচালক  সরওয়ার হোসেন রাহি, সারপার দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও আইডিয়াল একাডেমির অর্থ পরিচালক মাস্টার নজরুল ইসলাম  খোকন ,মাইজগ্রাম ইনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলম আহমদ, ফ্রান্স প্রবাসী আবুল কালাম আজাদ, ৫২বাংলা সিলেট পূর্বাঞ্চল প্রতিনিধি মো: ইবাদুর রহমান জাকির। প্রধান অতিথি হোসেন মুহাম্মদ খছরু বলেন, শিশু-কিশোরদের সুস্থ-সবল ও সুন্দর করে গড়ে তোলার উপযুক্ত সময় হচ্ছে স্কুলজীবন।  সুস্থ শরীর গঠনে তাদেরকে নিয়মিত ক্রীড়া-খেলাধুলা ও শরীর চর্চার প্রতি উৎসাহ যোগাতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর দায়িত্ব স্কুলের সম্মানিত শিক্ষক ও অভিভাবকদের।শরীর ভালো থাকলে মনও প্রফুল্ল থাকে।  তাছাড়া, সুশৃংখল জীবন গঠনে ক্রীড়া-খেলাধুলা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। প্রধান অতিথি শিশু-কিশোরদের নিয়মিত ক্রীড়া অনুশীলনের মাধ্যমে সুস্থ-সুন্দর জীবন গঠন ও ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখার আহবান জানান।  অতিথি  একাডেমির  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও একাডেমির চেয়ারম্যান মাস্টার সাহিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পূর্ব মুড়িয়া আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক মো: জাহেদুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন ড. খছরুজ্জামান পাঠাগারের সভাপতি হাসিবুর আলম চৌধুরী , সারপার দাখিল মাদ্রাসার হিফজ বিভাগ পরিচালনা কমিটির  সাধারণ সম্পাদক মো: জাবেদ আহমদ তাপাদার, সারপার ইসলামিক সোসাইটির সাধারণ মো: ফজল আহমদ, একাডেমির সিনিয়র  শিক্ষক শরিফুল ইসলাম টিপু,খালেদা বেগম,নাজিফা বেগম, তুহিন আহমদ তাপাদার, সামিয়া বেগম, তাইবা বেগম, তওয়াহির আহমদ, ওয়াহিদুর রহমান আবিদ। বিশেষ অতিথির বক্তব্যে পূর্ব মুড়িয়া হিফজুল কোরআন দাখিল মাদ্রাসার সুপার মো: ফয়েজ আহমদ বলেন পূর্ব মুড়িয়া আইডিয়াল একাডেমি অত্র এলাকার ছাত্র-ছাত্রীদের কে মেধা বিকাশে অসামান্য অবদান রাখছে। ২০১৪ সাল থেকে বর্তমান পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতিত্ব পূর্ণ ফলাফল ও সরকারী বেসরকারি বৃত্তি প্রাপ্ত প্রতিষ্ঠান হলো এই একাডেমি। প্রতিষ্ঠানের জন্য ২০২৩ সালের ক্যালেন্ডার প্রদান করে যুক্তরাস্ট্র প্রবাসী গৌছুল আলম তাপাদার। অনাড়ম্বর অনুষ্ঠানে আইডিয়াল স্কুলের শিক্ষক, সমাজকর্মী ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ। আগত অতিথি ও অভিভাবকদের কে আপ্যায়ন করা হয়।