ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ

রাজনগরে বিবিসিজিএইচ এর বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১১ পিএম

রাজনগরে বিবিসিজিএইচ এর বিনামূল্যে চিকিৎসা সেবা
মুসলিম সায়রা ফাউন্ডেশনের উদ্যোগে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল (বিবিসিজিএইচ) কর্তৃক মৌলভীবাজারের রাজনগর উপজেলার নন্দিউড়ায় মুসলিম সায়রা মঞ্জিলে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং সেবা দেওয়া হয়। দিনব্যাপী পরিচালিত এ চিকিৎসা সেবা ক্যাম্পে বিবিসিজিএইচ-সহ ঢাকা ও সিলেট থেকে আগত বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকগণ কর্তৃক সহস্রাধিক রোগীকে বিনামূল্যে সাধারণ চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়, এছাড়াও উক্ত ক্যাম্পে বিবাহিতা ৩০-৬০ বছর বয়সী প্রায় দুই শতাধিক মহিলাকে বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং সেবা প্রদান করা হয় এবং প্রায় চার শতাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এই সময় চিকিৎসা সেবা ক্যাম্পের যাবতীয় সেবা কার্যক্রম পরিদর্শন করেন মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, মৌলভীবাজার পুলিশ পরিদর্শক (ডিএসবি) আবুল হোসেন, রাজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সিইও এন্ড এমডি এম সাব উদ্দিন, যুক্তরাজ্যের বাঙ্গালী কমিউনিটির বিশিষ্ট নেতা আবুল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী জকিগঞ্জ এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল হালিম প্রমুখ। উক্ত চিকিৎসা সেবা ক্যাম্পে আন্তরিক সহযোগিতা প্রদান করেন স্থানীয় ইউপি সদস্য মাছুমুর রহমান ও আল আমিনসহ স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ। সেবাপ্রাপ্ত ও স্বেচ্ছাসেবীরা গ্রাম পর্যায়ে এসে   বিনামূল্যে এই ধরণের  চিকিৎসা দানের জন্য  আয়োজক ও উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের এই ধরনের চিকিৎসা সেবা ক্যাম্প চলমান রাখার দাবি জানান। -বিজ্ঞপ্তি