ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

ঢাকায় সিলেট বিভাগ সাংবাদিক সমিতির নেতৃত্বে তোফায়েল-শংকর

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩, ০৪:৪৯ এএম

ঢাকায় সিলেট বিভাগ সাংবাদিক সমিতির নেতৃত্বে তোফায়েল-শংকর
ঢাকায় কর্মরত বৃহত্তর সিলেটের পেশাদার সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতির (সিবিসাস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক স্বপ্নবাংলার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী তোফায়েল আহমেদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল এস-এর পরিচালক ও বার্তা প্রধান শংকর মৈত্র।  শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে রাজধানীর একটি হোটেলে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও প্রথম সম্মিলন সর্বসম্মতিক্রমে নতুন এ নেতৃত্ব নির্বাচন করা হয়। সম্মেলনকে ঘিরে দিনভর সিলেটি সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে উঠে পুরো অনুষ্ঠান। আয়োজনের প্রথম অধিবেশনে এক আলোচনা সভায় সিবিসাসের বিদায়ী সভাপতি আজিজুল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি ও সাংবাদিক শামীম আজাদ, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফি, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, ডেইলি অবজারভারের কনসালটেন্ট (এডিটর) ফারুক আহমেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাফিউল আলম নাদেল, মুদ্রণ সমিতির সাবেক সভাপতি তোফায়েল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), সুনামগঞ্জের সমাজসেবক সেলিম আহমেদ প্রমুখ। সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ) আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান টেলিফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন। সিবিসাসের সদ্যসাবেক সাধারণ সম্পাদক ঝর্ণা মনি অনুষ্ঠান সঞ্চালনা করেন। পরে প্রধান নির্বাচন কমিশনার ও ভোরের কাগজের বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে সর্বসম্মতিক্রমে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। পারস্পারিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ এবং পেশার মাধ্যমে নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ২০২১ সালে যাত্রা শুরু করে সিলেট বিভাগ সাংবাদিক সমিতি (সিবিসাস)।