ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

গোলাপগঞ্জের আওই-এ বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং সেবা দান

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ০২:৪৮ এএম

গোলাপগঞ্জের আওই-এ বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং সেবা দান
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বানীগ্রাম- বহরগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং সেবা দেয়া হয়েছে। বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসী, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের অন্যতম ট্রাস্টি মোহাম্মদ আজিজুর রহমান ও হাসপাতালের অন্যতম লাইফ মেম্বার, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিফত আলী আহাদ’র সৌজন্যে বিনামূল্যে দিনব্যাপী স্বাসহ্যসেবা বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে অনুষ্ঠিত হয়। ১৮ই ডিসেম্বর , রবিবার চিকিৎসা সেবা ক্যাম্প থেকে  সহস্রাধিক রোগীকে বিনামূল্যে সাধারণ চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।  এছাড়াও উক্ত ক্যাম্পে বিবাহিতা ৩০-৬০ বছর বয়সী প্রায় ২ শতাধিক মহিলাকে বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং সেবা প্রদান করা হয় ।এবং প্রায় ৩ শতাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয়। বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের মেডিকেল টিমের সার্বিক তত্বাবধানে এবং স্থানীয় সামাজিক সংগঠন এক্টিভ ডেভেলাপার আওই-এর স্বেচ্ছাসেবকদের  সহযোগিতায়  বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং ও প্রশিক্ষণ কেন্দ্রের বিশিষ্ট কলপোস্কোপিস্ট ডা: সাদিয়া মাহবুবা রিপা, হাসপাতালের কান্ট্রি ডাইরেক্টর তোফায়েল খান, কোর্ডিনেটর জাকির হোসেন খান, হাসপাতালের আর এম ও ডা: কাওসার রহমানসহ বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল এবং সিলেট থেকে আগত বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী। এই সময় চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্যোক্তাগণসহ ক্যাম্পের যাবতীয় সেবা কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সমাজ সেবক হাজী তবারক আলী, বানীগ্রাম বহরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য হাজী মোবারক আলী, কুড়ারবাজার ইউপি সাবেক চেয়ারম্যান আবু তাহের, যুক্তরাজ্য প্রবাসী ডকল্যান্ড আল আকসা মসজিদের খতিব মাওলানা সাদিকুর রহমান, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, স্থানীয় সমাজ সেবক ও রাজনীতিবিদ আলমগীর হুসেন রুনু, বিশিষ্ঠ মুরব্বী ছুনু মিয়া, স্থানীয় ইউপি সদস্য এনাম উদ্দিন, হেলাল খান, বিশিষ্ট মুরব্বী হাজী তাজ উদ্দীন, আব্দুল আহাদ, দেলোয়ার হোসেন, একটিভ ডেভেলাপার আওই সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ জুনেদ, শিক্ষানুরাগী ও সমাজ সেবক ইকবাল আহমদ, আলী আকবর, মুন্না, জসিম উদ্দিন,  আব্দুল্লাহ আল হানিফ,খালেদ আহমদসহ গণমাধ্যম কর্মীবৃন্দ। আগত সেবা প্রার্থীগণ এই ধরনের  উদ্যোগের প্রশংসা করেন এবং পল্লী এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে ক্যাম্পের আয়োজক ও উদ্যোক্তাগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ধরনের চিকিৎসা সেবা ক্যাম্প চলমান রাখার অনুরোধ জানান।