ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

লীলা নাগের স্মৃতি রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্যোগ নেবে

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ০৫:২৯ এএম

লীলা নাগের স্মৃতি রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্যোগ নেবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার দ্বার উন্মোচনের অগ্রদূত ও প্রথম নারী শিক্ষার্থী লীলানাগের স্মৃতি রক্ষায় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেয়া প্রয়োজন বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। কমনওয়েলথ উপাচার্য সম্মেলনে যোগদান উপলক্ষে লন্ডন অবস্থান কালে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে(ডিইউএইউকে)র নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। পশ্চিম লন্ডনে অবস্থানরত হোটেলে অনুষ্ঠিত এ সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, ভাইস প্রেসিডেন্ট মেসবাহউদ্দিন ইকো এবং সদস্য ডঃ বিএম রাজ্জাক । জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশত বৎসর পালন উপলক্ষে বিগত জুলাই-অক্টোবরে ডিইউএইউকে 'দ্বৈত শতবার্ষিকী' নামে এক দীর্ঘ ও বর্ণাঢ্য  অনুষ্ঠানমালার আয়োজন করে। ঐ অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে প্রেসিডেন্ট গৌস সুলতান উপাচার্য মহোদয়কে অবগত করেন যে উক্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে লীলানাগের স্মৃতি রক্ষা ও ১৯৭১ সালে বাংলাদেশের উপর পাকিস্তানী দখলদার বাহিনীর নৃশংসতাকে গণহত্যা বা জেনোসাইড হিসেবে বিশ্বসমাজের স্বীকৃতি আদায়ে কাজ করার জন্য প্রস্তাব গৃহীত হয়। অ্যালামনাইর এসব কার্যক্রমের বিবরণ শুনে ডঃ আখতারুজ্জামান সন্তোষ প্রকাশ করেন এবং লীলানাগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় গৌস সুলতান বিগত দ্বৈত শতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনের একটা কপি উপাচার্য মহোদয়কে উপহার দেন। উপাচার্য  সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনকে বিশ্বের অন্যতম বৃহত্তর সমাবর্তন হিসেবে আখ্যায়িত করেন এবং নেতৃবৃন্দকে তার কিছু বিবরণ দেন। তিনি বিগত ২০১৯ সালে লন্ডনে ঢাবি অ্যালামনাইর অনুষ্ঠান ও নৈশ ভোজে যোগদানের স্মৃতি স্মরণ করেন এবং ট্রাস্ট গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এই সংগঠনের স্থায়ী আর্থিক সহায়তার কথাও স্মরণ করেন। এ সময় যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণারত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষকও উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট গৌস সুলতান তাদের ডিইউএইউকে-র সদস্য হবার আমন্ত্রণ জানান।