ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতামূলক সভা

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২, ০১:২০ এএম

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতামূলক সভা
অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতার মাস। বিশ্বে বর্তমানে প্রতি ৮ জন নারীর মধ্যে ১ জন স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছেন। প্রতি ৬ মিনিটে একজন নারী এতে আক্রান্ত হন এবং প্রতি ১১ মিনিটে স্তন ক্যান্সারে আক্রান্ত একজন নারী মারা যান। এই মরণব্যাধির বিরুদ্ধে সচেতনতা তৈরীতে অক্টোবর মাসকে বিশ্ব ব্যাপী ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এরই ধারাবাহিকতায় আজ ২৫ শে অক্টোবর ২০২২ইং মঙ্গলবার, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক স্তন ক্যান্সারের প্রতি সামাজিক সচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী ও মিডিয়া কর্মীদের অংশ গ্রহনে হাসপাতালের কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। “স্ক্রীনিং জীবন বাঁচায়-Screening Saves Lives” এই প্রতিপাদ্যকে উপলক্ষ্য করে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের কোর্ডিনেটর জাকির হোসেন খান’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান, ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ এস্তেফসার হোসাইন। আলোচক  ছিলেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ দেলোয়ার হোসাইন, যুক্তরাজ্য প্রবাসী বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি আফাজ উদ্দিন, বিয়ানীবাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লুতফুর রহমান, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের অন্যতম মেডিকেল অফিসার ডাঃ সানজিদা সিদ্দিকা লিজা প্রমূখ। প্রধান আলোচক ডাঃ মোঃ এস্তেফসার হোসাইন তাঁর বক্তব্যে বলেন , স্তন ক্যান্সারসহ সকল ধরণের ক্যান্সারের বিরুদ্ধে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। ক্যান্সারের মতো মরণব্যাধি রোগ প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসার উদাত্ব আহ্বান জানান। এই সময় তিনি স্তন ক্যান্সারের সচেতনতা মূলক ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে স্তন ক্যান্সারের লক্ষণ, কারণ, প্রতিকার-প্রতিরোধ ও সামজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের অন্যতম আলোচক বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ দেলোয়ার হোসাইন তাঁর বক্তব্যে বলেন যে, সমাজের সকলকে ক্যান্সারের বিষয়ে সচেতন হতে হবে এবং প্রাথমিক ক্যান্সার স্ক্রীনিং-এর উপর গুরুত্ব দিতে হবে। ক্যান্সার রোগ প্রাথমিকভাবে সনাক্ত করা গেলে রোগী চিকিৎসা নিয়ে সম্পূর্ন সুস্থ জীবন যাবন করতে পারেন।