ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

বাংলাদেশের রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদের সাথে স্পেনের ক্রীড়ামন্ত্রীর বৈঠক

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৬ পিএম

বাংলাদেশের রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদের সাথে স্পেনের ক্রীড়ামন্ত্রীর বৈঠক
সাংস্কৃতিক এবং ক্রীড়া ও যুব উন্নয় দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে একযোগে কাজ করবে স্পেন ও বাংলাদেশ। স্পেনের মাদ্রিদের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের রাস্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ এনডিসি ও স্পেনের ক্রীড়া মন্ত্রী অক্টাভি ইসেটা ই লরেন্সের সাথে স্পেন বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত বাংলাদেশের রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদ বলেন স্পেন বাংলাদেশের চতুর্থ বৃহত্তম রপ্তানি গন্তব্য। এবছর দুইদেশের কুটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে।বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাস্ট্রনায়কোচিত অনন্যসাধারণ নেতৃত্বে বাংলাদেশ তার আর্থসামাজিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।গতানুগতিক বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও বহুমাত্রিক সৃজনশীল বিবিধ অঙ্গনে স্পেন বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের অবারিত সম্ভাবনা রয়েছে। সাংস্কৃতিক ও ক্রীড়া সহযোগিতা আন্তঃরাস্ট্রীয় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সংহতকরণে অনুঘটকের ভূমিকা পালন করে।নিজেদের সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ঐশ্বর্য বিনিময়ের মাধ্যমে জনপরিসরে স্পেন ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও নিবিড় হবে।রাস্ট্রদূত অন্যান্য বিষয়ের পাশাপাশি গণহত্যার সিকার জোরপুর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনের ক্ষেত্রে স্পেন সরকারের সহযোগিতা ও সমর্থন জোরদারের জন্য স্পেনীয়। মন্ত্রীকে অনুরোধ জানান। স্পেনীয় ক্রীড়া মন্ত্রী রাস্ট্রদূতের সাথে ঐকমত্য পোষণপূর্বক একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এসময় তিনি বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।দুই দেশের মধ্যে বর্তমান বিবেচনাধীন ও ইতোমধ্যে বিনিময়কৃত সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি এবং ক্রীড়া সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকের খসরা দুটি চূড়ান্তকরণের জন্য রাষ্ট্রদূত মন্ত্রীকে অনুরোধ করেন। আশা করা যায়,অদূর অভিষ্যতে এই চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। রাষ্ট্রদূত পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য স্পেনীয় ক্রীড়া মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন।