গোলাপগঞ্জে(সিলেট) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারজান আহমদ (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল ১১টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও গ্রামের নাজমুল ইসলামের ছেলে।
জানা যায়, উপজেলার ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নির্মাণাধীন ভবনে ড্রিল মেশিন দিয়ে টাইলসের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক আশিষ তালুকদার।
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
-
আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
আরও পড়ুন: