ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সর্বশেষ
‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা

হজের খুতবা বঙ্গানুবাদ করবেন মাওলানা শোয়াইব রশীদ ও মাওলানা খলিলুর রহমান

প্রকাশিত: ০৮ জুলাই ২০২২, ০৩:২০ পিএম

হজের খুতবা বঙ্গানুবাদ করবেন মাওলানা শোয়াইব রশীদ ও মাওলানা খলিলুর রহমান
এবারের হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মাওলানা শোয়াইব রশীদ মাক্কী। অনুবাদ কার্যক্রমে তাঁর সহকারী হিসেবে থাকবেন একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মাওলানা খলিলুর রহমান। এ বছর অনুবাদ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত নতুন প্রতিষ্ঠান তাঁদের দুজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে বলে জানান তারা। হজের খুতবা দেওয়া হয় মূলত আরবি ভাষায়। ২০১৮ সাল থেকে বিশ্বের বিভিন্ন ভাষায় খুতবার অনুবাদ কার্যক্রম শুরু হয়। এ বছর আরাফার খুতবা বাংলাসহ ১৪টি ভাষায় লাইভ অনুবাদ সম্প্রচার করা হবে। মাওলানা শোয়াইব রশীদ মাক্কীর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী। ১৯৯৮ সালে তিনি চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ায় দাওরায়ে হাদিস ও পরের বছর উচ্চতর আরবি সাহিত্যে ডিগ্রি লাভ করেন। এরপর উচ্চশিক্ষা অর্জনে শিক্ষাবৃত্তি নিয়ে সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। বর্তমানে তিনি পিএইচডি গবেষণার শেষ পর্যায়ে আছেন। সম্প্রতি তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে শিক্ষকতা শুরু করেন এবং অত্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। মাওলানা খলিলুর রহমানের বাড়ি কুমিল্লার শাসনগাছায়। তার পৈত্রিক নিবাস চাঁদপুর জেলার হাইমচর। ১৯৯২ সালে তিনি ধামতী ইসলামিয়া কামিল মাদরাসা থেকে কামিল বিভাগে সারা দেশে প্রথম স্থান অধিকার করেন। এরপর ১৯৯৭ সালে উচ্চশিক্ষা অর্জনে শিক্ষাবৃত্তি নিয়ে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় মক্কায় অধ্যয়ন শুরু করেন। বর্তমানে তিনিও পিএইচডি গবেষণার শেষ পর্যায়ে আছেন। তিনি সৌদি রেডিও ইন্টারন্যাশনালের বাংলা বিভাগে দীর্ঘ দশবছর কর্মরত ছিলেন।