ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সর্বশেষ
হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে

গোলাপগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থী মঞ্জুর শাফিকে বিজয়ী করুন- শফিক চৌধুরী

প্রকাশিত: ০২ জুন ২০২২, ০৮:৪৭ পিএম

গোলাপগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থী মঞ্জুর শাফিকে বিজয়ী করুন- শফিক চৌধুরী
সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ উপজেলা একটি মডেল উপজেলা। এ উপজেলায় সরকারের অনেক উন্নয়ন হয়েছে। বিগত দিনের মত গোলাপগঞ্জ উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরীকে নৌকার মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। তিনি বুধবার রাত ১০টায় গোলাপগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের স্বরসতি গ্রামে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত, নৌকার প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঁছাই করে মঞ্জুর শাফি কাদির চৌধুরী এলিমকে নৌকা দিয়েছেন। যেসব নেতাকর্মী নৌকার বিরুদ্ধে থাকবে তারা সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে থাকবে। আর যারা এরকম করবে তারা কখনো আওয়ামীলীগের সঠিক মানুষ ছিলনা। সভায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ফরিদ উদ্দিন ইরানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ফখরুল ইসলামের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন নৌকার প্রার্থী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর শাফি চৌধুরী এলিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দোলাল, সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, বদরুল ইসলাম জাহাঙ্গীর, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ। বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নিমার আলী, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ। সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এইদিন সকাল ১১টায় নৌকার প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম পরিবহণ শ্রমীক সংগঠনের নের্তৃবৃন্দের সাথে মত বিনিময়, দুপুর ১২টায় গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নের্তৃবৃন্দের সাথে মতবিনিময়, বিকেল ৪টায় গোলাপগঞ্জ বাজারে গণসংযোগ, বিকেল ৫টায় পৌর এলাকার রাঙাঢহর বাজারে পথসভা, সন্ধ্যা ৬টায় পৌরসভার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে পথসভা করেন।