ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

গোলাপগন্জে চেয়ারম্যান প্রার্থী এলিম চৌধুরী'র মতবিনিময়

প্রকাশিত: ২২ মে ২০২২, ০৫:১০ পিএম

গোলাপগন্জে চেয়ারম্যান প্রার্থী এলিম চৌধুরী'র মতবিনিময়
গোলাপগঞ্জে (সিলেট) উপজেলা পরিষদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মনজুর কাদির শাফি চৌধুরী এলিম সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। শনিবার (২১ মে) গোলাপগঞ্জের অভিজাত একটি রেস্টুরেন্টে স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপজেলাবাসীর কল্যাণে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের পরিকল্পনা তুলে ধরেন। মতবিনিময় সভায় তিনি বলেন, আমি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হলেও কাজ করব সবার জন্য। সমাজে কাজ করতে হলে যে নির্বাচিত হতে হবে এমন কোন বিষয় নয়, এ জনপদের অসহায় মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এই ধারাবাকিতা আরো প্রসার ঘটাতে চাই। বঙ্গবন্ধুর অনেক স্বপ্ন এখনো অধরা রয়ে গেছে। সেই স্বপ্ন আমাদেরকেই পূরন (বাস্তবায়) করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে। আমাদের উপজেলায় শিক্ষিত মানুষের অভাব নেই, তবে অভাব রয়েছে শিক্ষিত ভাল মনের। আমাদের পাড়া গ্রামে অনেক মেধাবী রয়েছে। তাদেরকে সঠিক মূল্যায়ন করে কাজে লাগাতে হবে। নাহলে আমাদের এই মেধাবীরা অকালে ঝরে যাবে। মেধা বিকাশে আমাদের কাজ করতে হবে সেই লক্ষ ও আমার রয়েছে। ইংরেজী শিক্ষায় ও আমাদের ছেলে মেয়েদের গুরুত্ব দিতে হবে। বর্তমান প্রতিযোগীতার বিশ্বে ইংরেজী শিক্ষার গুরুত্ব রয়েছে অনেক বেশি এদিকেও আমার ব্যাক্তিগত চিন্তা রয়েছে। গোলাপগঞ্জের স্বর্ণালী অতীত রয়েছে। এ জনপদের মানুষ দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে কাজ করে গেছেন। আবারো ফিরে আনতে হবে হারানো সেই স্বর্ণালী অতীত। এজন্য নতুন প্রজন্মকে উচ্চতর শিক্ষায় শিক্ষিত হতে হবে। নতুন প্রজন্ম যাতে দেশ দেশের বাইরে উচ্চপদস্থ অবস্থানে কাজ করে দেশের মুখ উজ্জল করতে পারে। বর্তমান যুগের জন্য কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ বিষয়টি নিয়ে অগ্রণী ভূমিকা পালন করব। আমাদের যুব সমাজকে একটি সুন্দর-উজ্জল ভবিষ্যৎদানে ভালো কর্মসংস্থানের প্রয়োজন। আমি সে লক্ষ্যে কাজ করে যাব। পিছিয়ে পড়া সমাজকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষে ও কাজ করার আমার প্রবল ইচ্ছা শক্তি রয়েছে। বর্তমান সরকারের ঘোষণা গ্রাম হবে শহর, এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের পাশাপাশি সকলের সহযোগীতা প্রয়োজন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নৌকার মনোনীত প্রার্থী মনজুর শাফি চৌধুরী এলিম আরো বলেন, সদ্য প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান আমার বড় ভাই এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী যে ভাবে সুখে দুখে আপনাদের উপজেলাবাসীর পাশে ছিলেন, ঠিক সেই ভাবে আপনাদের পাশে আছি এবং থাকব ইনাশাআল্লাহ। এ নির্বাচন হবে অবাধ, সুষ্ট এবং নিরপেক্ষ। আমরা দু’জন প্রার্থী, ভোটারদের মন জয় করে তাদের অধিকার প্রয়োগের মাধ্যমে বিজয়ী হতে চাই। উপ-নির্বাচনে শতস্ফুর্ত ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে সবার দ্বারে দ্বারে যাচ্ছি এবং যাব, ভোট প্রার্থনা করব। উপজেলাবাসীর দুঃসময়ে আছি, জীবনে অন্তীমকাল পর্যন্ত থাকব।