ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

বীর মুক্তিযোদ্ধা ও কথা সাহিত্যিক আব্দুল মালিক ফারুক  ইন্তেকাল করেছেন

প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ০৭:১৬ পিএম

বীর মুক্তিযোদ্ধা ও কথা সাহিত্যিক আব্দুল মালিক ফারুক  ইন্তেকাল করেছেন
বীর মুক্তিযোদ্ধা ও কথা সাহিত্যিক আব্দুল মালিক ফারুক  ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। ২৮ মার্চ সোমবার সিলেটের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজার নামাজ এখনও নির্ধারণ করা হয়নি বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বীর মুক্তিযোদ্ধা ও কথা সাহিত্যিক আব্দুল মালিক ফারুক এর  প্রকাশিত গ্রন্থগুলো হলো- শূন্যতার পোড়া বাঁশী, জোছনায় জীবন স্পন্দন ও মহান মুক্তিযুদ্ধে  নিজের অংশগ্রহন ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিষয়ক  বই- যুদ্ধযাত্রা একাত্তর। সিলেটের মুক্তিযোদ্ধাদের মধ্যে তিনি হচ্ছেন সবচেয়ে কম বয়সী মুক্তিযোদ্ধা ,যিনি সম্মুখ সমরেও  জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন  অকুতভয় সাহসিকতায়। তার লিখিত  যুদ্ধযাত্রা একাত্তর বইয়ে তিনি যুদ্ধে যাবার সময় বর্ণনা করেছে এভাবে----‘দাদি মায়ের প্রিয় কম্বলটা ভাঁজ করে গোল বোঁচকা মতোন বেধেঁ বগলে চেপে বাড়ি থেকে বেরুই অত্যন্ত সন্তপর্ণে। বেরুই বলতে যাত্রার আগেরদিন সাঝেঁর বেলা ঘরের সবাই যখন মাগরিবের নামাজ আদায় করতে ব্যস্ত, ঠিক তখন কম্বলখানা নিয়ে গিয়ে লুকিয়ে রাখি পাশের বাড়ির কবরস্থান সংলগ্ন জঙ্গলে মোতরা ঝোপকে আগলে ঠায় দাড়িয়ে থাকা বুড়ো জারুল গাছের গোড়ায়।জারুলের ঝরে পড়া শুকনো পাতা দিয়ে ঢেকে। একপ্রস্থ জামা-প্যান্ট,টিনের একখানা ভাত খাবার থালা,এ্যালোমেলের মাঝারি সাইজের একটি জলের মগওনিয়ে লুকিয়ে রাখি কম্বলের সাথে করে। থালা ও মগ রান্নাঘর থেকে চুরি করি মা ও চাচিররা সন্ধ্যায় হাতমুখ প্রক্ষালন ও রাতের ব্যবহারের এবং খাবারের জন্য জল তুলে আনতে ঘট- কলসি নিয়ে পুকুর ঘাটে চলে গেলে সেই ফাঁকে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঐ দিন বাজার থেকে বাড়ি চলে আসি গোধুলী বেলার বেশ আগে আগেই…..। যুদ্ধযাত্রা একাত্তর,পৃষ্ঠা ১৮। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত স্পষ্টভাষি, সৎ ও পরোপকারী হিসাবে সকল স্তরের মানুষের কাছে শ্রদ্ধার্ঘ ছিলেন। মরহুম আব্দুল মালিক ফারুক সিলেটের বিয়ানীবাজার উপজেলার বড়দেশ গ্রামে ১৯৫৩ সালে জন্মগ্রহন করেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী রাবিয়া বেগম,তিন কন্যা মহুয়া তাবাসসুম মৌরি, অমৃতা তাবাসসুম চৈতী,নন্দিতা তাবাসসুম দীপ্তিকে তার সংসার। ৫২বাংলার শোক প্রকাশ: বাঙালির হীরন্ময় ইতিহাস মহান মুক্তিযুদ্ধের বীরযোদ্ধা,কথা সাহিত্যিক আব্দুল মালিক ফারুক এর মৃত্যুতে  গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছে যুক্তরাজ্য থেকে প্রচারিত অনলাইন টিভি ও পোর্টাল ৫২বাংলা(52banglatv.com। শোক বার্তায় জাতির শ্রেষ্ঠ সন্তান ও লেখক আব্দুল মালিক ফারুক এর বিদেহী আত্নার শান্তি কামনা করে বলা হয়- ব্যক্তি, সমাজ সর্বপরি দেশের জন্য তার ত্যাগ, সংগ্রাম এবং চরিত জীবনে রেখে যাওয়া মানবিকগুণাবলি তাকে সমাজে অমর করে রাখবে। আজীবন  ন্যায়ের পথে উচ্চকণ্ঠ থাকা  সাহসী এই কলমযোদ্ধা অগণিত পাঠকের মনেও শ্রদ্ধা ভালোবাসায় বেচেঁ থাকবেন । ৫২বাংলা পরিবার মরহুম আব্দুল মালিক ফারুক এর  শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।