ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

 লিবিয়ায় নিখোঁজ সিলেটের ২৫ যুবকের পরিবারের আহাজারি

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ১১:২১ পিএম

 লিবিয়ায় নিখোঁজ সিলেটের ২৫ যুবকের পরিবারের আহাজারি
উন্নত জীবন ও পরিবারের ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে লিবিয়ায় গিয়ে নিখোঁজ হয়েছেন প্রবাসী অধ্যুষ্যিত সিলেটের বিয়ানীবাজার, বড়লেখা ও কানাইঘাট উপজেলার ২৫ জন যুবক। এর মধ্যে আমিনুল ইসলাম নামক বিয়ানীবাজারের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেলেও বাকিদের ভাগ্যে কী ঘটেছে কেউ জানে না। প্রায় ৮-৯ মাস পূর্বে তাদেরকে ইউরোপে পাড়ি জমানোর উদ্দেশ্যে লিবিয়ায় নিয়ে যাওয়ার পর গত ৪ মাস থেকে তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হতভাগ্য এই পরিবারে এখন চলছে কান্নার মাতম। কি করতে হবে, কী করলে পাওয়া যাবে সন্তান-স্বজনদের তারা সেটাও জানা নেই। এই ২৪ যুবকের সন্ধান ও আদম পাচারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে ২৭ জানুয়ারি বৃহস্পতিবার, দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিয়ানীবাজার প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন নিখোঁজদের স্বজনরা। নিখোঁজ যুবকদের পরিবারের পক্ষ থেকে বিরাজ উদ্দিন বলেন, প্রায় চার মাস থেকে তাদের সন্তানদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তাদের মন বলছে ছেলেরা এখনো জীবিত আছে। তবে তারা হয়তো কোনো আদম পাচারকারী চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে। অথবা কোনো কারাগারে হয়তো বন্দি আছেন। নিখোঁজ যুবকদের সন্ধানের জন্য তারা প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলন চলাকালে নিখোঁজ যুবকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা কান্নায় ভেঙ্গে পড়েন। উপস্থিত আতিকুর রহমান জানান, যুবকদের ইউরোপে পৌঁছে দেওয়ার কথা বলে একটি আদম বেপারী চক্র তাদের কাছ থেকে জনপ্রতি ১০-১২ লাখ টাকা করে নিয়েছে। কিন্তু এখন তারা কোনো সন্ধান দিচ্ছে না। এক পর্যায়ে আদম বেপারীরা গা ঢাকা দেয়। তারা জানান, লিবিয়ায় অবস্থান করা যুবকদের মধ্যে সম্প্রতি আমিনুল ইসলাম (২৪) নামক এক যুবক সেখানকার পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেলেও তার মরদেহ এখনো দেশে আসেনি। কোথায় আছে তাও কেউ জানে না। আদম বেপারী চক্রের নাম পরিচয় সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়। এদের ব্যাপারে থানায় মামলা করা হবে বলেও জানানো হয়েছে। নিখোঁজ যুবকদের মধ্যে ১৯ জন বিয়ানীবাজার, ৩ জন বড়লেখা, ২ জন জকিগঞ্জ ও ১ জন কানাইঘাট উপজেলার বাসিন্দা। নিখোঁজ যুবকরা হলেন: বিয়ানীবাজার উপজেলার: তানহারুল ইসলাম (২৩), পিতা আমিরুল ইসলাম, গ্রাম- পূর্ব লাউজারী, আব্দুল্লাহ আল মামুন (৩০), পিতা- আতিকুর রহমান, গ্রাম- পূর্ব লাউজারী, হোসেন আহমদ (৩৫), পিতা- হাবীবুর রহমান, গ্রাম- খশিরবন্দ (হাতিটিলা), রাজু আহমদ (২৬), পিতা- বিরাজ উদ্দিন, গ্রাম- খশির কোনাপাড়া, কামরুজ্জামান রাহাত (২২), পিতা- আব্দুল কাইয়ুম, গ্রাম- খশিরবন্দ (হাতিটিলা), এনামুল হক (১৯), পিতা- সামছুল হক, গ্রাম- ঘুঙ্গাদিয়া নয়াগাঁও, আব্দুল আজিজ (৩২), পিতা- হাজী শের মিয়া, গ্রাম- পূর্ব লাউজারী, আব্দুল্লাহ আল জুনেদ (২৬), পিতা- লিয়াকত আলী, গ্রাম- পূর্ব লাউজারী, আরিফ আহমদ দুলাল (২৪), পিতা- আবুল হোসেন, গ্রাম- গড়রবন্দ, আব্দুল করিম (২৫), পিতা- বারহাম আলী, গ্রাম- ঘুঙ্গাদিয়া নয়াগাঁও, তোফায়েল আহমদ অজিত (২৪), পিতা- আবুল হোসেন, গ্রাম- খশিরবন্দ হাতিটিলা, মুহাম্মদ আব্দুল্লাহ আল ইমন (২২), পিতা- হাজী মো: মিন্নত আলী, গ্রাম- পূর্ব লাউজারী, মোহাম্মদ আলী (২৭), পিতা- বিলাল উদ্দিন, গ্রাম- জলঢুপ, কয়ছর আহমদ (২৬), পিতা- আরফত আলী, গ্রাম- গড়রবন্দ, জাকারিয়া আহমদ (২১), পিতা- ইদ্রিছ আলী, গ্রাম- চারখাই, জুনেদ আহমদ (২৩), পিতা- মাওলানা আছার উদ্দিন, হোসাইন আহমদ (১৯), পিতা- সুরুজ আলী, গ্রাম- ঘুঙ্গাদিয়া নয়াগাঁও, আব্দুল হক (২২), পিতা- বাহার উদ্দিন, গ্রাম- সারোপার, বড়লেখা উপজেলার: সাহেল আহমদ (২৪), পিতা- বাবুল হোসেন, গ্রাম- শাহবাজপুর, জাকির হোসেন (২৪), পিতা- মো. নূর উদ্দিন, গ্রাম- হাকালুকি আব্দুল হাছিব (২৬), পিতা- ওয়াইছ আলী, গ্রাম- শাহবাজপুর, জকিগঞ্জ উপজেলার: বকুল আহমদ (২৩), পিতা- মইন উদ্দিন, গ্রাম- লোহারমহল, আবুল কাশেম আজহার (২৫), পিতা- আব্দুল কাদির, গ্রাম- লোহারমহল, কানাইঘাট উপজেলার: আব্দুর রহিম চৌধুরী (২৩), পিতা- আব্দুল মতিন চৌধুরী, এ বিষয়ে বিয়ানীবাজার থানার (ওসি) হিল্লোল রায় জানান, এ বিষয়ে বিয়ানীবাজার থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। ভুক্তভোগীরা অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।