ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন

গোলাপগঞ্জে ফুলবাড়ি ইউনিয়ন সোসাইটি ইউকে’র ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২, ০৫:২৩ এএম

গোলাপগঞ্জে ফুলবাড়ি ইউনিয়ন সোসাইটি ইউকে’র ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত
গোলাপগঞ্জে ফুলবাড়ি ইউনিয়ন সোসাইটি ইউকে’র উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারী) সকাল ১১টায় জামেয়া ইসলামিয়া মডেল মাদ্রাসা হেতিমগঞ্জের ক্যাম্পাস প্রাঙ্গণে এ ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠানে ফুলবাড়ি ইউনিয়ন সোসাইটির ইউকের ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারলের সভাপতিত্বে ও প্রভাতী বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক বিদুৎ জ্যোতি পুরকায়স্থের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল ড. ফজলুর রহীম কায়ছার। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লন্ডন ব্যুরো অব টাওয়ার হ্যামলের্টস এর সাবেক ডেপুটি মেয়র আ'ম অহিদ আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ, ফুলবাড়ি মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খান, জামেয়া ইসলামিয়া মডেল মাদ্রাসা হেতিমগঞ্জের সাবেক প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন ইউকের নির্বাহী সদস্য আব্দুল অদুদ দিপক, সিলেট জেলা বারের সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা এডভোকেট কবির আহমদ বাবর, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট দেলোয়ার হোসেন দিলু,আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষক আনোয়ারুল মুহমিনিন জাহাঙ্গীর, হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সভাপতি সুলেমান আহমদ, সিরাজ উদ্দিন একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম মনসুর। স্বাগত বক্তব্য রাখেন হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সহ সভাপতি জিহান আহমদ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল ভার্ড চক্ষু হাসপাতাল ও হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংস্থা। অনুষ্ঠানে প্রায় ৫০০ জন উপকারভোগীকে চক্ষু সেবা, ১০০ জন উপরে রোগীকে ফ্রি চশমা এবং ৩৫ জন রোগীকে ফ্রি চক্ষু অপারেশন করানো হয়।