গোলাপগঞ্জ পৌর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জমির উদ্দিন আহমদ আর নেই দাফন সম্পন্ন।
রোববার (২ জানুয়ারী) রাত ১১টা ৪৫মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তিনি পৌরসভার টিকরবাড়ী এলাকার ফুরকান আলী ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী ২ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ সোমবার ৩ জানুয়ারী দুপুর ২টায় স্থানীয় টিকরবাড়ী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে শত শত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও জন প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জমির উদ্দিনের মৃত্যুতে গোটা এলাকাসহ উপজেলাজুড়ে নেমে আসে শোকের ছায়া। তাঁর মৃত্যতে গভির শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোক সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, ০৫ নং ওয়ার্ড কাউন্সিলার রুহিন আহমদ খান সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জমির উদ্দিন আহমদ গত বছরের ৩০ জানুয়ারী গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশগ্রহনের জন্য জাতীয় পাটির দলীয় মনোনয়ন (লাঙ্গল প্রতীক) পান। পরে অবশ্য ব্যাক্তিগত কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
-
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
-
আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়