সিলেটের বিয়ানীবাজারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূলের ভোটে বিজয়ী তিন প্রার্থীর নাম পরিবর্তন করা হয়েছে। কেন্দ্র আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড থেকে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
সূত্র জানায়, একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্টের ওপর ভিত্তি করে নৌকার বিজয় নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তৃণমূল থেকে পাঠানো তালিকা থেকে বিয়ানীবাজারের ৩টি ইউনিয়নে নৌকার মাঝি পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। দলীয় সিদ্ধান্তে চেয়ারম্যান পদে প্রার্থী পরিবর্তন হয়েছে উপজেলার দুবাগ, তিলপাড়া ও মোল্লাপুর ইউনিয়নে। দুবাগে বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম, তিলপাড়ায় সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিন এবং মোল্লাপুর ইউনিয়নে শামীম আহমদকে নৌকার প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
এছাড়া তৃণমূল এবং ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। তারা হলেন আলীনগরে আহবাবুর রহমান শিশু, চারখাইয়ে মাহমুদ আলী, দুবাগে আব্দুস সালাম, শেওলায় জহুর উদ্দিন, কুড়াবাজারে বাহার উদ্দিন, মাথিউরায় আমান উদ্দিন, তিলপাড়ায় এমাদ উদ্দিন, মোল্লাপুরে শামীম আহমদ, মুড়িয়ায় হুমায়ুন কবির এবং লাউতায় আব্দুল জলিল।
-
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
-
আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়