ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

সাংবাদিকতা ও দাতব্য কাজের স্বীকৃতি পেলেন নবাব উদ্দিন

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১, ০৫:৩৯ পিএম

সাংবাদিকতা ও দাতব্য কাজের স্বীকৃতি পেলেন নবাব উদ্দিন
সাংবাদিক ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা ইষ্টহ্যান্ডস চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিনকে সাংবাদিকতা ও দাতব্য কাজে অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা দিয়েছে এশিয়ান কারি এওয়ার্ড। ২১ নভেম্বর, রবিবার সেন্ট্রাল লণ্ডন পার্ক লেনের গ্রোসভেনর হাউসে এক ঝলমলে সন্ধ্যায় প্রায় ১ হাজার অতিথির উপস্থিতিতে এই সম্মাননা তুলে দেয়া হয়। মর্যাদাশীল এই অনুষ্ঠানের উপস্থাপনা করেন বিবিসির উপস্থাপিকা কেট সিলভারটন। এছাড়া অতিথি হিসাবে ছিলেন, ইংলিশ সাবেক ফুটবল ম্যানেজার এবং সাবেক খেলোয়াড় রয় হডসন, পল স্টুয়ার্ট স্কালি এমপি, লর্ড শেখ লর্ড বিলিমোরিয়া, ক্রয়ডন কাউন্সিলের মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী  ও অন্যান্য মেয়র, এমপি, কমিউনিটির ব্যক্তিবর্গ । নবাব উদ্দিন ব্রিটেনের সবচেয়ে পুরাতন বাংলা সাপ্তাহিক জনমতের সাথে সম্পৃক্ত ছিলেন ৩০ বছর ও সম্পাদক হিসাবে ২২ বছর দায়িত্ব পালন করে ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি নেন। তিনি লণ্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন ও পরপর দুইবার সভাপতির দায়িত্ব পালন করেন। নবাব উদ্দিন ৩ দশকের বেশী সময়  ধরে বিভিন্ন দাতব্য সংস্থার স্বেচ্ছাসেবক ও এম্বাসেডার হিসাবে দায়িত্ব পালন করে ২০১৯ সালে কাজ শুরু করা আন্তর্জাতিক দাতব্য সংস্থা ইষ্টহ্য্যন্ডসের ট্রাস্টি হন ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ইষ্টহ্যান্ডস বাংলাদেশ ও আফ্রিকায় অসহায় ও এতিম শিশুদের নিয়ে কাজ করছে, সেইসাথে নিরাপদ পানি ও আবাসন তৈরিতে সহায়তা করছে। নবাব উদ্দিন তার অর্জনকে বিশ্বের দারিদ্রপীড়িত মানুষের জন্য উৎসর্গ করেছেন। এশিয়ান কারি এওয়ার্ডের আয়োজক ইয়াওর খান বলেন, নবাব উদ্দিন ৩ যুগের বেশী এই কমিউনিটি উন্নয়নে কাজ করেছেন । এখন তার দাতব্য কাজ ব্রিটেন ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়েছে। এটা ব্রিটিশ এশিয়ানদের জন্য বিশাল গৌরবের। এই গৌরবের সাথী এশিয়ান কারী এওয়ার্ড।