ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

গোলাপগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী চুড়ান্ত

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১, ০৩:৫৯ এএম

গোলাপগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী চুড়ান্ত
আসন্ন ইউনিয়নপরিষদের চতুর্থ দফা নির্বাচনকে সামনে রেখে গোলাপগঞ্জের ১১টি ইউনিয়নের নৌকার প্রার্থী নির্ধারণে শুরু হয় আ’লীগের বর্ধিত সভা। সোমবার উপজেলা অডিটোরিয়ামে য়সকাল ১১টায় শুরু হওয়া এ বর্ধিতসভায় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েরদলীয় সভাপতি/সাধারণ সম্পাদকসহ উপস্থিত মনোনয়ন প্রত্যাশী প্রার্থী কর্মী, সমর্থকদের বেশ উৎফুল্ল লাগছিল।এসময় নেতা-কর্মীরা তাদের পছন্দের প্রার্থীর পক্ষেস্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন উপজেলা পরিষদ প্রাঙ্গন। বর্ধিত সভায় ৮ ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। সোমবার বিকেলের দিকে উপজেলা অডিটোরিয়ামে আওয়ামী লীগের বর্ধিত সভায় তৃণমূলের ভোট ও সর্বসম্মতিক্রমে চুড়ান্ত প্রার্থী বাছাই করা হয়। সভায় উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এরআগে ৭নভেম্বর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভায় মতানৈক্যের ভিত্তিতে সদর ইউনিয়নে দলীয় একক প্রার্থী চূড়ান্ত করা হয়। এ নিয়ে উপজেলায় মোট ৮টি ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। নৌকার প্রার্থীরা হলেন, সদর ইউনিয়নে তমজ্জুল আলী তোতা মিয়া, ফুলবাড়ি ইউনিয়নে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল হানিফ খান, লক্ষ্মিপাশা ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহমুদ আহমদ চৌধুরী, বাঘা ইউনিয়নে উপজেলার আওয়ামীলীগের সদস্য আব্দুস সামাদ, বুধবারীবাজারে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ রাপু, শরীফগঞ্জ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম. এ মুহিত হীরা, পশ্চিম আমুড়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাছিন আহমদ মিন্টু ও বাদেপাশা ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিম উদ্দিন বাবলুকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। এদিকে ভাদেশ্বর ইউনিয়নে তৃণমূলের ভোটে দুজন সমান সংখ্যক ভোট পাওয়ায় যৌথভাবে তাদের নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও অপর দুটি ইউনিয়ন লক্ষনাবন্দ ও ঢাকাদক্ষিণে বিভিন্ন জটিলতার কারণে কোন প্রার্থী চূড়ান্ত করা হয় নি। তবে ঢাকাদক্ষিণে ৩জন মনোনয়ন প্রত্যাশী ও লক্ষনাবন্দ ইউনিয়নে ২জন মনোনয়ন প্রত্যাশীর নাম কেন্দ্রে পাঠানো হবে বলে জানা যায়। এরআগে সোমবার দুপুরে বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির ব্ক্তব্য দেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান। প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কবির আহমদ, প্রচার সম্পাদক অ্যাড. আব্বাস উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আজমল আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, শিক্ষা ও মানবসম্পদক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন, কার্যকরী কমিটির সদস্য জাকির হোসেন, সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তফসিল অনুযায়ী চতুর্থধাপে গোলাপগঞ্জের ১১টি ইউনিয়নে আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিল ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।