ঢাকা ১১ চৈত্র ১৪৩২, বুধবার, ২৫ মার্চ ২০২৬
ঢাকা ১১ চৈত্র ১৪৩২, বুধবার, ২৫ মার্চ ২০২৬
সর্বশেষ
হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে

ইউনিয়ন পরিষদ নিবার্চনে বড়লেখায় ১০ আওয়ামী লীগের দলীয় প্রার্থী

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১, ০৩:২২ এএম

ইউনিয়ন পরিষদ নিবার্চনে বড়লেখায় ১০ আওয়ামী লীগের দলীয় প্রার্থী
তৃতীয় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। সোমবার (২৫ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়। উপজেলার ১০টি ইউপির মধ্যে সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ চারটিতে বর্তমান চেয়ারম্যানদের এবং ছয়টিতে নতুনদের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর জেলা পরিষদ মিলনায়তনে একটি বিশেষ সভায় উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান পদে এক নারীসহ ৫৩ জন প্রার্থী দলীয় মনোনয়ন চেয়ে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে জীবন বৃত্তান্ত জমা দেন। তাদের মধ্যে পর্যালোচনা করে ৩৮ জনের নাম কেন্দ্রে পাঠায় জেলা আওয়ামী লীগ। সোমবার (২৫ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। মনোনয়নপ্রাপ্তরা হলেন; বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নে জুবের আহমদ, দাসেরবাজার ইউনিয়নে জিয়াউর রহমান, নিজবাহাদুরপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ময়নুল হক, উত্তর শাহবাজপুর ইউনিয়নে রফিক উদ্দিন আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, বড়লেখা সদর ইউনিয়নে ছালেহ আহমদ জুয়েল, তালিমপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এনাম উদ্দিন, সুজানগর ইউনিয়নে সাহেদুল মজিদ নিকু ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে সুব্রত কুমার দাস শিমুল। উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক রফিকুল ইসলাস সুন্দর মঙ্গলবার বিকেলে বলেন, উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫৩ জন প্রার্থী দলীয় মনোনয়ন চেয়ে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে জীবন বৃত্তান্ত জমা দেন। তাদের নাম পর্যালোচনা কেন্দ্রে পাঠায় জেলা আওয়ামী লীগ। এরমধ্যে ১০ জনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এখন নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, এসব ইউনিয়নে মনোনয়ন দাখিল হবে ২ নভেম্বর। বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর।