ঢাকা ১১ চৈত্র ১৪৩২, বুধবার, ২৫ মার্চ ২০২৬
ঢাকা ১১ চৈত্র ১৪৩২, বুধবার, ২৫ মার্চ ২০২৬
সর্বশেষ
হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে

বিয়ানীবাজারে এক খাটিয়ায় চড়ে দাদা-নাতীর শেষ বিদায়

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১, ০১:০২ এএম

বিয়ানীবাজারে এক খাটিয়ায় চড়ে দাদা-নাতীর শেষ বিদায়
গোলাপগঞ্জের (সিলেট) রানাপিংয়ে সড়ক দূর্ঘটনায় নিহত বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের সফিক উদ্দিন (৭০) ও তাঁর নাতী শিশু আরিয়ানের (১) শেষ বিদায় হয়েছে এক খাটিয়ায় চড়ে। এ ঘটনায় নিহত সফিক উদ্দিনের স্ত্রী ও মেয়ে সহ শিশু আরিয়ানের মা গুরতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। মা'কে হাসপাতালে রেখেই দাদার পাশে শুয়ে এক খাটিয়ায় চড়ে শেষ বিদায় নিলো নিষ্পাপ শিশুটি। রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২:১৫ মিনিটের পাতন বাগমারা শাহি ইদগাহ মাঠে তাদের জানাজা সম্পন্ন হয়েছে। দূরদূরান্ত থেকে ছুটে আসা সহস্রাধিক মানুষ জানাজায় অংশগ্রহন করেন। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাদের দাফন কার্যক্রম সম্পন্ন হয়। তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবারসহ এলাকা জোড়ে নেমে এসেছে শোকের ছায়া। শোকে কাতর এলাকাবাসী বলেন, চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই প্রতিদিন দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন মানুষজন। এই বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্যই নিষ্পাপ ছোট্ট শিশু মায়ের বুক খালি করে পরপারে পাড়ি জমিয়েছে। এ পরিবারের দুজনের মৃত্যু ও ৩ জন আহত হয়ে চিকিৎসাধীন আছেন। একটি মর্মান্তিক দুর্ঘটনা পুরো পরিবারকেই তচনচ করে দিয়েছে। তাই তারা গাড়ি চালকদের আরও সতর্ক অবস্থায় গাড়ি চালানোর আহবান জানান। এবং তারা ঘাতক গাড়ির ড্রাইভারের শাস্তি দাবীও করেন। উল্লেখ্য, গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং এলাকায় প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারাণ বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের সফিক উদ্দিন(৭০) ও তার নাতি আরিয়ান (১)। এছাড়াও গাড়ি চালকসহ নিহত সফিক উদ্দিনের স্ত্রী, পূত্রবধু ও মেয়ে গুরুতর আহত হয়ে সিলেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।