সিলেটের গোলাপগঞ্জে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) ফেঞ্চুগঞ্জ থানাধীন মানিককোনা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় ও গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী এবং গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী এর তত্ত্বাবধানে এএসআই(নিঃ) প্রণয় নাল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃত ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হলেন গোলাপগঞ্জ থানার খালপার গ্রামের মোবারক আলীর পুত্র আতিক।
বিষয়টি নিশ্চিত করে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান বলেন, গ্রেফতারকৃত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আতিক গোলাপগঞ্জ থানার ২০০৬ সালের একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন থেকেই পলাতক ছিল। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হবে।
-
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
-
আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়