গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
গোলাপগঞ্জের অবসরপ্রাপ্ত বিডিআর নায়েক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ফতেহখানি জামে মসজিদে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা পূর্বে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও থানা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করে। পরে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.গোলাম কবির, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো : সফিকুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল আহাদ, বীর মুক্তিযোদ্ধা সুরমান আলী, রফিক উদ্দিন, তেরাব আলী, গোলাপগঞ্জ মডেল থানার এস আই আশিষ তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনজিল আহমদ, সাধারণ সম্পাদক মো : আলী হোসেন প্রমুখ।
চিরনিদ্রায় শায়িত এডভোকেট মাওলানা রশীদ আহমদ
চোখের জল আর শ্রদ্ধায় গোলাপগঞ্জবাসী শেষ বিদায় জানিয়েছেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ পত্রিকার সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য অ্যাডভোকেট
মাওলানা রশীদ আহমদকে।
মঙ্গলবার (২৪ আগস্ট) বাদ আসর উপজেলার সরকারি এমসি একাডেমি স্কুল এন্ড কলেজ মাঠে হাজার হাজার মানুষের
উপস্থিতিতে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে তামিম ইয়াহইয়া আহমেদ।
এর আগে বিকেল ৪ টার দিকে এমসি একাডেমি মাঠে অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের মরদেহ নিয়ে যাওয়া হয়। মাওলানা রশিদ আহমদের জানাযার নামাজে দল-মত নির্বিশেষ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল সোমবার সকাল ১১টা ১০ মিনিটের সময় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
-
‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার?
-
সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড
-
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল
-
ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে?
-
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো