ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

সুনামগন্জ-৩ এ এম এ মান্নানের নির্বাচনী প্রচারণা

প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৭:৫৯ এএম

সুনামগন্জ-৩ এ এম এ মান্নানের নির্বাচনী প্রচারণা
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মান্নান বলেছেন, ‘আসন্ন নির্বাচনে আমার জয়ের চেয়েও জরুরী আওয়ামী লীগকে বিজয়ী করে পুনরায় ক্ষমতায় নিয়ে আসা। কারন বর্তমান সরকারের বিগত দশ বছরের সুশাসনে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ যে খ্যাতি অর্জন করেছে তা ধরে রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের বিকল্প নেই।’ মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ তাঁর সাথে দেখে করতে গেলে এই মন্তব্য করেন প্রতিমন্ত্রী এম এ মান্নান। সাক্ষাত পরবর্তী এক প্রতিক্রিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে বলা হয়, ‘বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আওয়ামীগ এর অসমাপ্ত কাজ এগিয়ে নিতে এম এ মান্নানকে পুনরায় নির্বাচিত করতে হবে।’ এলাকার উন্নয়ন তরান্নিত করতে এম এ মান্নানের বিকল্প নেই, এমন মন্তব্য করে কমান্ডের পক্ষ থেকে বলা হয়, ‘ আওয়ামী লীগকে পূনরায় ক্ষমতায় এনে ভিশন  ২০৪২ বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে  হবে আমাদের’। মঙ্গলবারের সাক্ষাতে প্রতিমন্ত্রী এম এ মান্নানের সাথে বসে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর নেতৃবৃন্দ নির্বাচনকে সামনে রেখে তাদের কর্মপরিকল্পনা গ্রহণ করেন।  সাক্ষাত সভায় প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং  স্থানীয় আওয়ামী লীগ কাধে কাধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হন। এ এময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রথম আলো জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ও নিউজপোর্টাল জগন্নাথপুর২৪ ডটকম এর সম্পাদক অমিত দে, জগন্নাথপুর উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহবায়ক আবুল কয়েছ, সদস্য সচিব খালেদ আহমদ, আবু সাইদ সুহেল, শাহ জামাল, রাসেল আহমদ, খোকন গোপ, আজিজ, কামাল, মানেন্দ্র, জুবেল আহমদ, জনি ও খালেদ প্রমুখ। সাক্ষাতপ্রার্থী নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে জনাব মান্নান বলেন, ‘আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই, জীবনের বাকী সময়টুকু এলাকার মানুষের খেদমত করে যেতে চাই।’ তিনি বলেন, ‘আমি মান্নানকে নির্বাচিত করার চেয়েও গুরুত্বপূর্ণ হলো দেশ পরিচালনায় আওয়ামী লীগ কে পুনরায় ক্ষমতায় আনা। একমাত্র শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগই পারে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে।’