ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

জামাত নিয়ে সিলেট-৫ ও সিলেট-৬ আসনে বিএনপি'র মাথাব্যথা

প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৬:২০ পিএম

জামাত নিয়ে সিলেট-৫ ও সিলেট-৬ আসনে বিএনপি'র মাথাব্যথা
জামায়াতে ইসলামকে নিষিদ্ধ ঘোষনা করা হলেও কার্যত তাদের কার্যক্রম সারা দেশেই দৃশ্যমান।আগের মতোই জামায়াতের সাথে অঘোষিত ঐক্যের মাঝেই আছে বিএনপি। রাজনৈতিক অঙ্গনে নানা বিতর্কে থাকা জামায়াতে ইসলামীকে কোনভাবেই জাতীয় রাজনীতি থেকে নির্বাসিত করা যাচ্ছে না।এসব বিতর্ক আলোচনা-সমালোচনা থাকা সত্ত্বেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত জামায়াতের প্রায় ২৪ নেতার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছে বিএনপি। এসব আসনে বিএনপি মহাসচিব স্বাক্ষরিত মনোনয়নপত্র দেয়া হয়েছে, জামায়াত নেতাদের দেখানো হয়েছে বিএনপির প্রার্থী হিসেবে। এর মধ্যে রয়েছে সিলেট-৫ ও সিলেট-৬ আসন। সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় পরিষদের সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। নিজস্ব ভোট ব্যাংক রয়েছে দাবি করে ১৯৯১ এর পঞ্চম সংসদ নির্বাচন থেকেই এই আসনে নির্বাচন করেন তিনি। ২০০১ সাল থেকে জোটের হিসাবে এ আসনে জামায়াতকে ছাড় দিয়ে আসছে বিএনপি। তবে এবার আর ছাড় দিতে নারাজ সিলেটের স্থানীয় নেতাকর্মীরা। নেতাকর্মীদের দাবি জামায়াতের নিজস্ব ভোট ব্যাংকের দাবি পুরোপুরি অযৌক্তিক। এই আসনে জামায়াতের কোনো ভোট নেই। ১৯৯১ সালের নির্বাচনে এই আসনে জামায়াতের একক প্রার্থী মাওলানা ফরিদ উদ্দিন ভোট পেয়েছিলেন ১৫ হাজার ২০৭টি। ৯৬ সালের নির্বাচনে তিনি পান ২৮ হাজার ১২০ ভোট। কিন্তু পাঁচ বছরের ব্যবধানে ২০০১ সালে জোটের প্রার্থী হয়ে ৭৭ হাজার ৭৫০ ভোট পেয়ে বিজয়ী হন। সিলেট ৫ সংসদীয় আসন জামায়াতের প্রার্থীরা প্রতিবারই ভোট ব্যাংকের দোহাই দেন। কিন্তু নিকট অতীতে এমন কোনো কিছু দেখাতে পারেননি তারা। আদতে তাদের যা ভোট আছে তার সবই বিএনপির। বিগত উপজেলা নির্বাচনে তাদের প্রার্থী কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি। একই অবস্থা সিলেট-৬ আসনেও। সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানিবাজার দুই উপজেলা নিয়ে এ আসনটিতে জামায়াতের মাওলানা হাবিবুর রহমানকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে এই সিদ্ধান্ত সহজভাবে নেয়নি স্থানীয় নেতাকর্মীরা। ১১ জন জনপ্রতিনিধি একসঙ্গে সংবাদ সম্মেলন করে জানান, তারা দলের বাইরে কাউকে ধানের শীষ প্রতীকে মেনে নেবেন না। এই আসনটিতে জামায়াতের ভোটের অবস্থা করুণ। ২০০১ সালে জোটগত নির্বাচনের সময়ও জামায়াত প্রার্থী জামানত হারিয়েছেন। ২০০৮ সালেও প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন জামায়াতের হাবিবুর রহমান। এবারও তিনি মনোনয়ন পাওয়ায় ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা। সেজন্যেই এ আসনের বিজয় নিয়ে আসতে বিএনপি'র নিজস্ব নেতাই প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় নেতা-কর্মীরা।সিলেট-৬ এ মহাজোটের হেভীওয়েট প্রার্থীর বিপরীতে জামায়াতের প্রার্থী টিকে থাকতে পারবেন না বলেই তারা মনে করছেন। এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক জেলা ছাত্রদলের আহবায়ক ফয়সল আহমদ চৌধুরী।