ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

লন্ডনে জাতির জনকের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন পরিবেশমন্ত্রী

প্রকাশিত: ০১ আগস্ট ২০২১, ০৫:১৯ পিএম

লন্ডনে জাতির জনকের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন পরিবেশমন্ত্রী
পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার পরে সেসময় প্রবাসে বসবাসরত দেশপ্রেমিক বাঙালি নেতৃবৃন্দ বহির্বিশ্বে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টিতে যে অসামান্য অবদান রাখেন তা বাঙালি জাতি কখনও ভুলতে পারবে না। তিনি বলেন, প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের অক্লান্ত পরিশ্রমের ফলে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলির জনমত স্বাধীনতার পক্ষে আসে। ফলে আমাদের স্বাধীনতা অর্জন ত্বরান্বিত হয় এবং স্বাধীনতার পর পরই অনেক দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। পরিবেশমন্ত্রী শুক্রবার ৩০ জুলাই বিকেলে ইস্ট লন্ডনের সিডনি স্ট্রিটে  স্থাপিত  বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ এবং গার্ডেন অফ পিস কবরস্থানে অবস্থিত প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি মরহুম আলহাজ উস্তার আলীর কবর জিয়ারতকালে উপস্থিত স্থানীয় বাঙালি কমিউনিটির সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন। পরিবেশমন্ত্রী বলেন, প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের এই অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার তাদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রদান করছে। শুধু জাতীয়ভাবেই নয়, ব্যক্তি পর্যায়েও তাঁদের এই অবদান আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। এসময় মন্ত্রী প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি, দেশের এবং এলাকার মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাওয়া মরহুম উস্তার আলীর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ভাস্কর্য উদ্যোক্তা আফছার খান সাদেক, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, জুড়ী-বড়লেখার প্রবাসী নাগরিকগণ এবং মরহুম উস্তার আলী সাহেবের পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।