ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

সৌদি আরবে বিনিয়োগ করে নিজ নামে ব্যবসা করতে পারবেন বাংলাদেশিরা

প্রকাশিত: ০৯ জুলাই ২০২১, ০৫:২৫ এএম

সৌদি আরবে বিনিয়োগ করে নিজ নামে ব্যবসা করতে পারবেন বাংলাদেশিরা
সৌদি আরবে বসবাসরত অভিবাসী নাগরিকদের ব্যবসা বাণিজ্য পরিচালনা ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপমন্ত্রী প্রকৌশলী আয়েদ আল-ঘোয়াইনাম। তিনি ৭ জুলাই এক ওয়েবিনারে একথা জানান। সৌদিতে ব্যবসা পরিচালনা ও বিনিয়োগ নীতির নতুন সুযোগ নিয়ে পুর্বাঞ্চলীয় চেম্বার অব কমার্স ও বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে বুধবার এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ী ও অভিবাসীগণ যোগ দেন। ওয়েবিনারে নতুন ব্যবসা বাণিজ্য নীতির আওতায় সকল ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত তথ্যাদি আগামী ২৩ আগস্ট ২০২১ তারিখের মধ্যে সৌদি সরকারকে অবহিত করে তাঁদের ব্যবসা নিবন্ধন করা বাধ্যতামূলক বলে জানানো হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধনে ব্যর্থ হলে Anti-Commercial Concealment আইনের আওতায় বিভিন্ন ধরণের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে অবহিত করা হয়। একই সাথে নতুন এ নীতির আওতায় ৮ লক্ষ সৌদি রিয়াল সমপরিমান অর্থ এককালীন প্রদানের মাধ্যমে সৌদি আরবে নতুন ব্যবসায়ী ও বিনিয়োগকারী হিসেবে যেকোনো অভিবাসীর নিবন্ধনের সুযোগ গ্রহণ করার আহ্বান জানানো হয়। এছাড়া ১ লক্ষ সৌদি রিয়াল প্রদানের মাধ্যমেও এক বছরের জন্য বিনিয়োগকারী হিসেবে নিবন্ধনের সুযোগ রয়েছে। ভিশন ২০৩০ এর আওতায় শ্রমবাজারসহ অন্যান্য ক্ষেত্রে বেশ কিছুদিন ধরেই পরিবর্তন আনছে সৌদি সরকার। এরই ধারাবাহিকতায় সৌদি আরবের অভ্যন্তরে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে দেশটি। ওয়েবিনারে সৌদি কর্তৃপক্ষ আগামী ২৩ আগস্ট ২০২১ তারিখের মধ্যে বাংলাদেশীসহ ভিনদেশী ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য বিনিয়োগের তথ্যাদি প্রদান করে নিবন্ধনের বাধ্যবাধকতার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। বাণিজ্য উপমন্ত্রী প্রকৌশলী আয়েদ আল-ঘোয়াইনাম সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশী ব্যবসায়ীদের অব্যাহত সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস এবং বাংলাদেশ হতে নতুন বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের সৌদি আরবে আমন্ত্রণ জানান। সভায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার আশ্বাস পূনর্ব্যক্ত করা হয়। সভায় ভবিষ্যতে এ বিষয়ে আরও ওয়েবিনার আয়োজনের বিষয়ে চেম্বার কর্মকর্তাগণ সহযোগিতার আশ্বাস দেন। তাঁরা আশা প্রকাশ করেন সৌদিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীগণ নতুন এ সুযোগ গ্রহণ করে বৈধভাবে সৌদি আরবে ব্যবসা পরিচালনা করবেন। ওয়েবিনারে সৌদি সরকারের পক্ষে বাণিজ্য উপমন্ত্রী প্রকৌশলী আয়েদ আল-ঘোয়াইনাম, Anti-Commercial Concealment বিষয়ক জাতীয় কমিটির প্রধান আহমাদ আল-সুয়াইলেম, বাণিজ্য বিষয়ক পূর্বাঞ্চলীয় ও জাতীয় কমিটির সভাপতি হানি আল-ফালেকসহ চেম্বারের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ দূতাবাসের পক্ষে ইকনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকার নাঈন নোমান ও অন্যান্য কর্মকর্তাগন অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত ৩০ জুন, ২০২১ তারিখে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম(বার) দেশটির পুর্বাঞ্চলীয় চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল হাকিম আল খালদি এবং মহাসচিব আবদুল রহমান আল ওয়াবেল-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে ভিশন ২০৩০ এর আওতায় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সৌদি সরকার কর্তৃক আণীত নতুন বাণিজ্যিক ও বিনিয়োগ নীতিমালা এবং Anti-Commercial Concealment আইন বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত এ সময় সৌদি আরবে বসবাস ও ব্যবসারত বাংলাদেশী অভিবাসীদের এ নতুন আইন, বাধ্যবাধকতা এবং সর্বোপরি এর আওতায় ব্যবসা ও বিনিয়োগের নতুন সুযোগের প্রতি দৃষ্টি আকর্ষণ করে চেম্বার অব কমার্সের সহায়তা কামনা করেন। এর ধারাবাহিকতায় পুর্বাঞ্চলীয় চেম্বার সভাপতি বাংলাদেশের অভিবাসী ব্যবসায়ীদের জন্য এ ওয়েবিনার আয়োজন করেন।