ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

দেশের খেলা বাদ দিয়ে লিগে যাবে না ক্রিকেটাররা : ক্রিকবাজের সঙ্গে আকরাম খান

প্রকাশিত: ০৪ জুলাই ২০২১, ০৪:৪৮ পিএম

দেশের খেলা বাদ দিয়ে লিগে যাবে না ক্রিকেটাররা : ক্রিকবাজের সঙ্গে আকরাম খান
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া নতুন চুক্তিপত্রের শর্ত মেনে, সবার আগে দেশের ক্রিকেটকেই বেছে নিয়েছেন জাতীয় দলের খেলোয়াড়রা। বোর্ডের কেন্দ্রীয় চুক্তির বিবেচনায় থাকা সবাই জানিয়েছেন, বিদেশি লিগে খেলার সুযোগ এলেও, জাতীয় দলে খেলার বদলে সেখানে যাবেন না তারা। প্রসঙ্গটি এসেছে মূলত লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ক্রিকেটে বাংলাদেশের ৭ খেলোয়াড় নিবন্ধন করার খবরের ভিত্তিতে। সেই ৭ ক্রিকেটার হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস এবং সৌম্য সরকার। আগামী ৩০ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত হবে এলপিএলের দ্বিতীয় আসর। কিন্তু আগস্টের ২ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের। তাহলে এলপিএলে নিবন্ধনকৃত বাংলাদেশি ক্রিকেটারদের কী হবে? তারা কোনটিতে খেলবেন? এ প্রশ্নের জবাব দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আলাপে তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন, আগে দেশের খেলাই খেলবেন ক্রিকেটাররা। পরে সুযোগ থাকলে বিদেশি লিগগুলোতে যাবেন তারা। শনিবার ক্রিকবাজে আকরাম খান বলেছেন, ‘এলপিএলের শুরুতে বাংলাদেশি ক্রিকেটাররা থাকতে পারবে না। কারণ তখন অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের সিরিজ রয়েছে। আমাদের আরও সম্ভাব্য সিরিজ আছে। তবে মাঝে কিছু ফাঁকা সময় আছে। তারা ঐসময়ে গিয়ে এলপিএল খেলতে পারবে।’ নতুন কেন্দ্রীয় চুক্তির জন্য সম্ভাব্য ২২ ক্রিকেটারের কাছ থেকে তাদের প্রাধান্য তালিকা নিয়ে ফেলেছে বিসিবি। সেখানে সব ক্রিকেটাররা আগে দেশের হয়ে তিন ফরম্যাটে খেলাকেই বেছে নিয়েছেন বলে জানিয়েছেন আকরাম। অর্থাৎ বাংলাদেশের খেলার সঙ্গে সাংঘর্ষিক সূচি হলে অন্য কোনো লিগে যাবেন না সাকিব-তামিমরা। আকরামের ভাষ্য, ‘সব ক্রিকেটারই তিন ফরম্যাটে খেলার জন্য প্রস্তুত। তারা জানিয়েছে, জাতীয় দলের দায়িত্বই তাদের প্রথম প্রাধান্য। তারা জানিয়েছে, তারা যদি সুযোগ পায় এবং এলপিএলে খেলার সময় থাকে তাহলে সেখানে খেলবে। তবে সেটা জাতীয় দলের খেলা বাদ দেয়ার বিনিময়ে নয়।’