সিলেট বিয়ানীজার উপজেলার জলঢুপ গ্রামের মরহুম হাজী শফিক উদ্দিন সাহেবের মেঝছেলে ফখর উদ্দিন বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ২:৪৫ মিনিটে সিলেটের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন থেকে জটিল কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তার দুটি কিডনি বিকল হয়ে গিয়েছিল।
লন্ডনস্থ তার ছোটভাই, জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট্রের সহ-কোষাধ্যক্ষ মো: জসিম উদ্দিন তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। মরহুম ফখর উদ্দিনের জানাজার সময় এখনও নির্ধারণ হয়নি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর । তিনি ৫ সন্তানের জনক এবং ভাই বোনদের মধ্যে চতুর্থ।
ফখর উদ্দিন সদা হাস্যজ্জ্বল সহজ সরল মানুষ হিসাবে পরিচিত ছিলেন।
মরহুমের পরকালীন শান্তি কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছেন যুক্তরাজ্য প্রবাসী ছোটভাই মো. জসিম উদ্দিন।
এদিকে জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সহ-কোষাধ্যক্ষ জসিম উদ্দিনের মেঝভাই ফখর উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। মরহুমের পরকালীন শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান আল্লাহর নিকট সকলের কাছে ট্রাস্ট্রের পক্ষ থেকে প্রার্থনার আন্তরিক অনুরোধ করা হয়েছে।
-
‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার?
-
সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড
-
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল
-
ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে?
-
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো