নানা বাড়িতে বেড়াতে গিয়ে নেত্রকোণার কলমাকান্দায় খালের পানিতে ডুবে তামিম হাসান নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে । শিশু তামিম হাসান কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামে শামীম মিয়ার পুত্র। বুধবার (২ জুন) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের দিলুড়া গ্রামের একটি খালে পড়ে শিশুটি মারা যায়।
শিশুটির পরিবারের সাথে কথা বলে জানা যায় , বুধবার সকালে খেলতে খেলতে এক সময় নানা বাড়ির সংলগ্ন খালে পড়ে যায় তামিম । অনেক খোঁজাখুঁজির তার সন্ধান পাওয়া যায়নি। পরে তাকে খালের পানিতে ভাসতে দেখা যায়। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. মৌসুমি করিম মৌরি ৫২ বাংলাটিভিকে সত্যতা নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে শিশুটিকে হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
https://52banglatv.com/2021/06/28783/
-
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
-
আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়