ঢাকা ১২ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
ঢাকা ১২ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সর্বশেষ
পদ্মায় বাস দুর্ঘটনা: উদ্ধার অভিযানে ২৬ মরদেহ আপাসেন-এর জুডিশিয়াল রিভিউ (বিচারিক পুনর্বিবেচনা) আবেদন খারিজ মার্কিন কংগ্রেসে ১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতির প্রস্তাব ২৫ মার্চ কালরাত স্মরণে ‘ব্ল্যাক আউট’ হয়নি, ছিল না কোন রাষ্ট্রীয় কর্মসূচি যুক্তরাজ্যের পার্লামেন্টে উৎসবমুখর আয়োজন ৫০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে বাস হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

নেত্রকোণায় অন্ত:সত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী আটক

প্রকাশিত: ০৩ জুন ২০২১, ১২:৫৬ এএম

নেত্রকোণায় অন্ত:সত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী আটক
নেত্রকোণার কলমাকান্দায় উপজেলায় শাহানা খাতুন (৩০) নামে ৮ মাসের গর্ভবতী এক গৃহবধূর মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে  বুধবার (২ জুন) দুপুরে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ এবং এঘটনায় নিহতের স্বামী লালন মিয়াকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গৃহবধূ শাহানা খাতুন উপজেলার সদর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত রহিম মিয়ার ছেলে লালন মিয়ার স্ত্রী। শাহানা সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের চাঁনপুর গ্রামের মো. ফুল মিয়ার মেয়ে। নিহত গৃহবধুর বড় মেয়ে মরিয়ম (১০), ছেলে জামিম (৭) ও ছোট মেয়ে আছিয়া (৩) এই সন্তানের জননী এবং ৮ মাসের গর্ববর্তী ছিলেন শাহানা। নিহতের বাবা ফুল মিয়া ৫২বাংলা টিভিকে জানান, কলমাকান্দা উপজেলার কাঞ্চনপুর গ্রামের লালন মিয়ার (৩৫) সাথে প্রায় ১০ বছর পূর্বে শাহানা আক্তারের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে তিন সন্তান রয়েছে। আমার মেয়ে সন্তান নিয়ে স্বামীর সাথে ঢাকায় থাকতো। মেয়ের গর্ভে সন্তান আসলে তা নষ্ট করার জন্য চাপ দেয়। নষ্ট করতে অসম্মাতি জানালে মেয়েকে অত্যাচার করে স্বামী ও শ্বাশুরী। প্রায় পাঁচ মাস আগে একদিন ফোন করে জানায় সন্তানসহ আমার মেয়েকে ফেলে চলে গেছে ও লালন আরেকটি বিয়ে করেছে। পরে ঢাকা থেকে মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসি। ঈদের কয়েকদিন পরে লালন ও তার আত্মীয় স্বজন শাহানাকে বুঝিয়ে কলমাকান্দায় শ্বশুর বাড়িতে নিয়ে আসে। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ফোনে মেয়ের স্বামী লালন জানায় শাহানার শরীরের অবস্থা খারাপ। আমরা মাথায় পানি দিচ্ছি। খবর পেয়ে রাতেই নৌকা ও পাঁয়ে হেঁটে মেয়ের শ্বশুর বাড়িতে চলে আসি। এসে দেখি আমার মেয়ে মরে পড়ে আছে। শাহানার সাত বছরের ছোট ছেলে আমার নাতি জামিম বলে রাতে বাবা তার মাকে গলা চেপে ধরতে দেখেছে। আমি মেয়ের গলায় আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। পরে বিষয়টি আমার এলাকার চেয়ারম্যানকে জানালে তিনি পুলিশকে জানায় এবং সকাল ৯ টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে দুপুরের দিকে মরদেহ হাসপাতালে পাঠায়। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম মাহমুদুল হক জানান, গৃহবধূর লাশ দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ছোট ছেলে জামিমের কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছি। এঘটনায় নিহতের স্বামী পুলিশ হেফাজতে আছে। মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

ঘরের অক্সিজেন জোগান দেবে তুলসী-অ্যালোভেরা-বাঁশ ।। 𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧

https://www.youtube.com/watch?v=qYdFPYs5Wd8