ঢাকা ১১ চৈত্র ১৪৩২, বুধবার, ২৫ মার্চ ২০২৬
ঢাকা ১১ চৈত্র ১৪৩২, বুধবার, ২৫ মার্চ ২০২৬
সর্বশেষ
হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র দু:স্থ ও সুবিধা বঞ্চিতদের মধ্যে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ০৯ মে ২০২১, ০৫:১৪ এএম

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র দু:স্থ ও সুবিধা বঞ্চিতদের মধ্যে নগদ অর্থ বিতরণ
প্রবাসীদের সংগঠন মৌলভীবাজারের বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র দু:স্থ ও সুবিধা বঞ্চিতদের মধ্যে ৩৫০ পরিবারকে মানবিক সহায়তায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে নগদ ১ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এ উপলক্ষে শনিবার (৮ মে) দুপুরে বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। বড়লেখা প্রেসক্লাব, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাব ও দুর্বার মুক্ত স্কাউট এতে সহযোগিতা করে। এতে সভাপতিত্ব করেন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র সভাপতি নাজিম উদ্দিন। বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র বড়লেখা প্রতিনিধি উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন ও শিক্ষক বদরুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, প্রিজম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম, বড়লেখা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, সাবেক ফুটবলার শফিকুর রহমান, সাংবাদিক আব্দুর রব,লিটন শরীফ, এম হাসানুল হক উজ্জ্বল, তপন কুমার দাস, প্রভাষক এমএ হাছান, বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র সদস্য কামরুল ইসলাম প্রমুখ। বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র সভাপতি নাজিম উদ্দিন বলেন মানবিক এই কার্যক্রমে সকল ক্লাবের সকল সদস্যদের আন্তরিকতার কারণে এই ব্যয়বহুল কার্যক্রম টি করা সম্ভব হচ্ছে,এতে উপজেলার প্রকৃত সুবিধা বঞ্চিতরা এ সহযোগীতা পাচ্ছেন । আমরা এই কার্যক্রম সম্পাদন করতে পেরে মহান মাবুদের শুকরিয়া আদায় করছি। প্রধান অতিথি বলেন, সারা বিশ্বের মানুষ করোনাকালীন সময়ে কর্মহীনভাবে নানাবিদ সংকটে আছেন। কিন্তু তারপরও দেশের অসহায় মানুষের কথা চিন্তা করে সব সময় প্রবাসীরা সাহায্য সহযোগিতা সহ সমাজ উন্নয়নে সার্বিকভাবে সহযোগিতা করে আসছে, আজ যে অর্থ বিতরণ করা হচ্ছে, এতে আমি বড়লেখা উপজেলাবাসীর পক্ষ থেকে বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে ধন্যবাদ জানাই।