ঢাকা ১২ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
ঢাকা ১২ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সর্বশেষ
সন্তানকে হাসপাতালে নেওয়ার পথে তেলের লাইনে সাড়ে চার ঘণ্টা ইসলামাবাদের অনুরোধে ইরানি দুই শীর্ষ নেতাকে বাঁচিয়ে রেখেছে ইসরায়েল? পদ্মায় বাস দুর্ঘটনা: উদ্ধার অভিযানে ২৬ মরদেহ আপাসেন-এর জুডিশিয়াল রিভিউ (বিচারিক পুনর্বিবেচনা) আবেদন খারিজ মার্কিন কংগ্রেসে ১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতির প্রস্তাব ২৫ মার্চ কালরাত স্মরণে ‘ব্ল্যাক আউট’ হয়নি, ছিল না কোন রাষ্ট্রীয় কর্মসূচি যুক্তরাজ্যের পার্লামেন্টে উৎসবমুখর আয়োজন ৫০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে বাস হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র?

বন্দরে ভারতের নাবিকরা স্বাস্খ্যবিধি না মেনেই ঘুরে বেরাচ্ছে

প্রকাশিত: ০৩ মে ২০২১, ১২:১৪ এএম

বন্দরে ভারতের নাবিকরা স্বাস্খ্যবিধি না মেনেই ঘুরে বেরাচ্ছে
করোনা মহামারীর মধ্যেও মোংলা বন্দরে স্বাভাবিকভাবে চলছে আমদানী-রপ্তানী কার্যক্রম। ভারত থেকে বিভিন্ন পণ্য নিয়ে বন্দরে আসছে ভারতীয় লাইটার ও কার্গো জাহাজ। নাবিকরা স্বাস্থ্যবিধি না মেনেই বিভিন্ন অজুহাতে ঘুড়ে বেরাচ্ছেন মোংলা বাজার সহ বিভিন্ন এলাকায়। করোনা প্রাদুর্ভাবের কারণে সরকারের দেয়া দেশব্যাপি লকডাউন চলছে। এ লকডাউনের মধ্যেও মোংলা সমুদ্র বন্দরের দেশী-বিদেশী বানিজ্যিক জাহাজের পন্য খালাস-বোঝাইয়ের কাজ চলছে যথা নিয়মে। তবে ভারতে করোনা সংক্রমন দিন দিন বৃদ্ধি পাওয়ায় মহামারী আকার ধারণ করেছে সেখানে। সেই ভারত থেকে ক্লিংকার, ফ্লাইয়াস, ও চালসহ অনেক পণ্য বোঝাই করে কার্গো ও লাইটার জাহাগুলো বাংলাদেশে প্রবেশ করছে। আর পণ্য নিয়ে আসা এসকল লাইটারেজগুলো একমাত্র নৌ-রুট শিপসা নদীর আংটিহারা হয়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলে এসে নোঙ্গর করে নৌযানগুলোর নাবিকরা। এসময় বাজার ও অন্য অজুহাতে স্বাস্থ্যবিধি না মেনেই অনায়াসে চলাফেরা করছে এখানকার মানুষের মধ্যে। পুনরায় বন্দর থেকে ঘষিয়াখালী চ্যানেল হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এভাবে অসচেনতাভাবে সামাজিক দুরত্ব বা স্বাস্থ্যবিধি না মানায় করোনা ভাইরাসের ঝুকির মধ্যে রয়েছে মোংলা বন্দরসহ এখানকার বসবাসকারীরা। ভারত থেকে আসা নৌযানের নাবিকদের মোংলা বাজারে হরহামেসা চলাচলের কথা স্বীকার করে লাইটার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাইনুল হোসেন বলেন, ভারত থেকে পন্য নিয়ে আসা নাবিকরা এ বন্দওে নোঙ্গর করছে এবং বাজারে ঘোরাফেরা করছে একথা সত্য, তবে চেষ্টা করছি লাইটার শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তাদের সচেতন করা স্বাস্থ্য সম্মতভাবে চলাচল করার জন্যও পরামর্শ দেয়া হচ্ছে। যে সকল ভারত থেকে আসা নৌযানের নাবিকরা রয়েছে তাদের চাহিদা অনুয়ায়ী সকল খাদ্য সামগ্রী জাহাজে পৌছে দিতে প্রশাসনসহ পৌর কর্তৃপক্ষকে অবহিত করলে তার সহায়তা করার আশ্বাস দেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। তার পরেও বন্দরসহ পৌরসভা এলাকাকে করোনার ঝুকি থেকে রক্ষার জন্য প্রশাসনের সহায়তা কামনা করেন তিনি। ভারত থেকে আসা নৌযানগুলো মোংলা বন্দরের এ রুট দিয়ে প্রতিদিন ২৫ থেকে ৩০টি লাইটার ও কার্গো জাহাজ বাংলাদেশে প্রবেশ করছে। আর দেশে লকডাইন হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে ৪ থেকে ৫ শতাধিক কার্গো ও লাইটার জাহার পন্য নিয়ে মোংলা বন্দর হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে চলে গেছে বলে জানায় সংশ্লিষ্টরা।

এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় তিন বাংলাদেশি

https://www.youtube.com/watch?v=FZ-jfL7fwJI