ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ
গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে

চায়না প্রজেক্টে শ্রমিকের রহস্যজনক মৃত্যু, সন্দেহভাজন আটক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১, ০২:২৫ এএম

চায়না প্রজেক্টে শ্রমিকের রহস্যজনক মৃত্যু, সন্দেহভাজন আটক
বাগেরহাট জেলার, শরণখোলায় অহিদুল ইসলাম সবুজ (৩২) নামে চায়না ঠিকাদার প্রতিষ্ঠানের এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯এপ্রিল) সকাল ১০টার দিকে চালরায়েন্দা এলাকায় চায়না প্রজেক্ট অফিসের ব্লক ইয়ার্ড থেকে ওই শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ব্লক তোলা ফর্কলিফটের নিচে চাপা পড়ে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন প্রজেক্টের ফর্কলিফট চালক চালরায়েন্দা গ্রামের আ. রশিদ হাওলাদারের ছেলে শহিদুল ইসলামকে (৪০) আটক করেছে। পুলিশ জানিয়েছে, নিহত অহিদুল উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতরা গ্রামের নওয়াব মৃধার ছেলে। তিনি প্রজেক্টের ব্লকবাহী লরির চালক হিসেবে কর্মরত ছিলেন। তার মাথা থেতলানো, ডান হাত, বাম পা ভাঙা এবং শরীরে আরো আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মামা এইচ এম আব্দুল হালিম অভিযোগ করে বলেন, চায়না প্রজেক্টের গাফিলতি আর ফর্কলিফট চালকের অসর্তকতায় আমার ভগ্নে মারা গেছে। প্রজেক্টের পক্ষ থেকে ওখানে ফোরম্যান নিয়োজিত থাকলে এই দুর্ঘটনা ঘটতো না। তবে, আটক শহিদুল জানান, ফর্কলিফটে ব্লক ভরে লরির কাছে এসে অহিদুলকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এসময় তার চিৎকারে লোকজন ছুঁটে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, চালক অহিদুল ইসলাম সবুজ ও শহিদুল ইসলাম সকাল থেকে ব্লক ইয়ার্ডের পূর্ব পাশে কাজ করছিলেন। অহিদুল বসা ছিলেন চালকের সিটে আর শহিদুল ফর্কলিফটে করে ব্লক এনে লরিতে তুলছিলেন। সেখানে ওই দুইজন ছাড়া কাছাকাছি অন্য কোনো শ্রমিক ছিলেন না। সকাল ৯টার দিকে অহিদুল মারা গেছে বলে শহিদুল চিৎকার করতে থাকেন। তবে, চালকের সিট থেকে কিভাবে অহিদুল লরির পেছনের চাকার নিচে এলো, এনিয়ে ব্যাপক গুঞ্জন চলছে। শরণখোলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজে নিয়োজিত চায়নার সিএইচডব্লিউই নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের মুখপাত্র মি. গওসিং বলেন, ইয়ার্ডের ব্যাপক এরিয়ায় আমরা যে যার মতো কাজে ছিলাম। সকালে ওই দুই শ্রমিক ইয়ার্ডের পূর্ব সাইডে ব্লক পরিবহনের কাজ করছিলেন। পরে মৃত্যুর খবর শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, চায়নার প্রজেক্ট অফিসের ব্লক ইয়ার্ড থেকে শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের অবস্থা দেখে রহস্যজনক মনে হচ্ছে। সন্দেহভাজন শ্রমিক শহিদুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।