বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মেয়ে কাসফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেন (৪৬) লন্ডনে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৮ এপ্রিল) স্থানীয় পুলিশ তার বাসার তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের দুদিন আগে দিলশাদ হোসেন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। লন্ডনে বাংলাদেশ হাই কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মেয়ে কাসফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেন গত শুক্রবার লন্ডনে তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার পরিবার এবং অর্থমন্ত্রীর পরিবার মো. দিলশাদ হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্যের স্থানীয় নিময়কানুন পালন করে দিলশাদ হোসেনের মরদেহ ঢাকায় এনে দাফন করার বিষয়ে তার পরিবার ব্যবস্থা গ্রহণ করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
-
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
-
আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়