খুলনা ডুমুরিয়া উপজেলায় ঘোষড়া ব্লাড ব্যাংক খুলনা'র উদ্যোগে পবিত্র মাহে রমজানের ফজিলত কে সামনে রেখে কুয়েত প্রবাসী ও ঘোষড়া ব্লাড ব্যাংক খুলনার সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় মাগুরাঘোনা ইউনিয়নের ৭ টি কওমি মাদ্রাসা ও হেফজখানায় কোরআন শরীফ বিতরণ করা হয়।
এ সময় ৭ টি কওমি মাদ্রাসায় গরীব অসহায় মেধাবী ছাত্রদের মাঝে বাংলা অর্থ সহ ৫ কপি পবিত্র কোরআন শরিফ, হেফজ কোরআন ৪১ কপি ও ২০ টি তসবিহ প্রদান করা হয়। সর্বমোট ৪৬ টি পবিত্র কোরআন শরিফ বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নে অবস্থিত কওমি মাদ্রাসা ও হেফজখানার জন্য চাহিদা অনুযায়ী ৪৬ কপি কোরআন শরিফ প্রদান করা হয়।
জানা গেছে, স্থানীয় যুবকদের উদ্যোগে গড়েু উঠা স্বেচ্ছাসেবী সংগঠনটি গত তিন বছর ধরে বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। সদস্য ও শুভাকাঙ্কিদের আর্থিক সহায়তা নিয়ে হতদরিদ্রদের পাশে দাঁড়াচ্ছে সংগঠনটি। এর ধারাবাহিকতায় স্থানীয় মাদ্রাসার হেফজখানার ছাত্রদের জন্য পবিত্র রমজান মাসে কোরআন শরীফ বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।
-
পদ্মায় বাস দুর্ঘটনা: উদ্ধার অভিযানে ২৬ মরদেহ
-
২৫ মার্চ কালরাত স্মরণে ‘ব্ল্যাক আউট’ হয়নি, ছিল না কোন রাষ্ট্রীয় কর্মসূচি
-
৫০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে বাস
-
হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ
-
‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার?