গোলাপগঞ্জে (সিলেট) দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে এহতেশামুল হক শাহিন (৪২) নামের এক যুবলীগ নেতা খুন হয়েছেন। রোববার দিবাগত (২২ মার্চ) রাত ১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিফর গ্রামের সড়কে দুর্বৃত্তরা তাকে খুন করে পালিয়ে যায়। শাহিন লরিপুর গ্রামের মরহুম আব্দুল হকের ছেলে এবং হেমিগঞ্জ বাজারের ’হাসিবা ট্রেডার্স’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী। তিনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগ’র সাবেক প্রচার সম্পাদক ছিলেন। তিনি এক ছেলে এবং এক মেয়ের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন রোববার রাতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। তিনি স্থানীয় একজন সিএনজি চালককে ফোনে জানান তিনি ঢাকা থেকে ফিরছেন, তাকে যেন সিলেট থেকে নিয়ে আসে। সিলেট নেমে তিনি সিএনজি যোগে বাড়ি পথে যাত্রা করেন। রোববার দিবাগত রাত ১টার দিকে গ্রামের রাস্তায় প্রবেশের পর গ্রামের নার্সারি সংলগ্ন স্থানে রাস্তায় কলাগাছ ফেলে শরীরে ছাঁই মাখা অবস্থায় ৪ জন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে। পরে দুর্বৃত্তরা ড্রাইভারকে বেঁধে ফেলে। এসময় শাহিনের সাথে দুর্বৃত্তদের ধস্তাধস্তির একপর্যায়ে সন্ত্রাসীরা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে ড্রাইভার মুক্ত হয়ে শাহিনকে আহত অবস্থায় বাড়ি নিয়ে যায়। বাড়ির লোকজন তাকে দ্রুত ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনারপরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য দুইজনে আটক করা হয়েছে বলে জানা গেছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে থানার নেয়া হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। লাশ মর্গে রয়েছে। খুনীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এখনো কোন মামলা হয়নি।
-
‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার?
-
সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড
-
সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল
-
ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে?
-
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো