ডুমুরিয়া উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন ও শিশু দিবস উদযাপন করেছে। এ দিবস উপলক্ষ্যে তোপধ্বনী, স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল ওয়দদু এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা।
মাস্টার শফিকুল আলমের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দীক, থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান ও ওসি তদন্ত মো. রফিকুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মদ,যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার প্রমূখ।
শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে ডুমুরিয়া থানা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ হতে পৃথক ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
-
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
-
আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়