ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ
গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ০৫:৫১ এএম

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস  উদযাপন
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১  বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সরকারি নির্দেশনা অনুসারে, সামাজিক দূরত্ব বজায় রেখে ও করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। সকাল সাড়ে নয়টায় উদ্বোধনী পর্ব ও সমাপনী পর্ব শিরোনামে দু’পর্বে সাজানো দিনের কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মো: কবির খান। এসময় উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাংলার অবিসংবাদিত নেতা, স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু-কিশোরদের অত্যন্ত স্নেহ করতেন। তাই তার জন্মদিনকেই জাতীয় শিশু দিবস হিসেবে আমরা পালন করি। আমাদের শিক্ষার্থীরা যদি জাতির জনকের আদর্শে উজ্জীবিত হয়ে তাদের জীবন গড়তে পারে তবেই তাঁর প্রতি যথার্থ শ্রদ্ধা জানানো হবে এবং এই দিবস উদযাপন সার্থক হবে। এরপর প্রধান শিক্ষক  মো: কবির খান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গিত দেয়াল পত্রিকা “চিরঞ্জীব শেখ মুজিব” এর পর্দা উন্মোচন করেন। দেয়ালিকা সম্পাদনা পরিষদ উপকমিটির আহ্বায়ক সহকারী শিক্ষক জনাব হরিধন সূত্রধরের পরিকল্পনা ও পরিচালনায় দেয়ালিকা উন্মোচন পর্ব সমাপ্ত হয়। তারপর শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল চিত্রাংকন, বিতর্ক, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা। চিত্রাংকন প্রতিযোগিতা পরিচালনা করেন চিত্রাংকন উপকমিটির আহ্বায়ক সহকারী শিক্ষক জনাব বাদল চন্দ্র বর্মন। বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা করেন বিতর্ক উপকমিটির আহ্বায়ক সহকারী শিক্ষক  মো: এমদাদুল ইসলাম। কবিতা আবৃত্তি প্রতিযোগিতা পরিচালনা করেন কবিতা আবৃত্তি উপকমিটির আহ্বায়ক সহকারী শিক্ষক জনাব জয়নাল আবেদীন খান। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন কুইজ উপকমিটির আহ্বায়ক সহকারী শিক্ষক জনাব কাজল মালাকার। উদ্বোধনী পর্বের উপস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক  মো: এমদাদুল ইসলাম ও মিজ মণি রায়। পরে আলোচনা  সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপকমিটির আহ্বায়ক সহকারী শিক্ষক মিজ ফৌজিয়া আক্তারের গ্রন্থনা ও পরিচালনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায়  এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শুরুতেই দশম শ্রেণির শিক্ষার্থী প্রীতম সূত্রধর পরিবেশন করে মুজিব বর্ষের থিম সঙ্গীত “তুমি বাংলার ধ্রুবতারা তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্রকন্ঠ তোমার কন্ঠস্বর, তোমার স্বপ্নে পথ চলি আজো চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ।” এ পর্বের উপস্থাপনায় ছিল ৯ম-খ-দিবা শাখার শিক্ষার্থী মুগ্ধ মৈনাক সরকার। সমাপনী পর্বের শুরুতেই সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক  মো: কবির খান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাঙালির অধিকারের প্রশ্নে বঙ্গবন্ধু কখনো আপোস করেননি। সত্যের প্রতি, ন্যায়ের প্রতি চিরদিন অটল অবিচল থেকেছেন। তাঁর সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের শিক্ষার্থীরাও ত্যাগ-তিতিক্ষা-ধৈর্য-অবিচলতা-সাহসিকতা-সহমর্মীতা-সততা-নৈতিকতা-নেতৃত্বের গুণাবলী ইত্যাদি অর্জন করে দেশ সেবায় ব্রতী হবে। তাহলেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হব। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী শিক্ষক  বিপ্লব নন্দী, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক  শিলা সাহা এবং প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক  সালমা নূরুননাহার। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এবং করোনা অতিমারী থেকে মুক্তি ও একইসাথে দেশ ও দশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক জ মো: হুমায়ুন কবির। পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।সহকারী শিক্ষক  মো: মোস্তফা মামুন এর পরিকল্পনা ও ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে  দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটে।