ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

নেত্রকোণায় মোটর সাইকেলে তুলে নিয়ে ধর্ষণ,জামিন নিতে গিয়ে কারাগারে ধর্ষক

প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ১১:৪৫ পিএম

নেত্রকোণায় মোটর সাইকেলে তুলে নিয়ে ধর্ষণ,জামিন নিতে গিয়ে কারাগারে ধর্ষক
বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীকে ধর্ষণের মামলায় প্রধান অভিযুক্ত মোটর সাইকেল চালক সোহাগ নংমিন (৩২) নেত্রকোণার আদালতে গিয়েছিলেন জামিনের জন্য। তবে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। বুধবার (১০ মার্চ) দুপুরে নেত্রকোণার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ নম্বর আমলি আদালতের বিচারক মুহাম্মদ শিহাব উদ্দিন তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। ওইদিন দুপুরেই বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা নেত্রকোণার কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুলতান আহমেদ । এদিকে ঘটনার ১০ দিন পার হলেও এখনও গ্রেফতার হওয়ায় স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় ও মামলার এজাহার সুত্রে জানা গেছে, ১লা মার্চ সোমবার সন্ধ্যায় রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী কান্দাপাড়া গ্রামে এক বান্ধবীর নিমন্ত্রণে তাঁর আরেক বান্ধবীকে নিয়ে বেড়াতে যান । পরে দাওয়াত খেয়ে বান্ধবীকে নিয়ে ভিকটিম ভাড়ায় মোটরসাইকেল যোগে নিজ বাড়ি উদ্দেশ্য রওনা দেন। পথিমধ্যে বটতলা গ্রামের রাশিদুলের বসত বাড়ির পশ্চিম পার্শ্বে সাবিত্রী নংমিনের পতিত জমিতে গাড়ি থামান এবং ধারালো অস্ত্র দেখিয়ে নির্যাতিতার বান্ধবীকে চলে যেতে বাধ্য করেন এবং এ ঘটনা কাউকে না বলার জন্য নিষেধ করেন। পরে ধারালো অস্ত্র ঠেকিয়ে মারপিট করে চালক সোহাগ ভিকটিমকে ধর্ষণ করেন। নির্যাতন শেষে সোহাগ তাঁর ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে সোহাগ মোটরসাইকেল চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । পরে ওই ঘটনায় নির্যাতিতা নিজেই বাদী হয়ে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বাদীর পরিবারের লোকজনদের বিভিন্ন হুমকি ধামকি দেয়া হচ্ছে বলেও মৌখিক ভাবে অভিযোগ করেন স্থানীয় সাংবাদিকদের কাছে । এ ঘটনায় স্থানীয় ইউপির সদস্য মো. জামাল উদ্দিনসহ এলাকাবাসীরা সর্বোচ্চ শাস্তি দাবি করে বিচার চেয়েছেন । তবে এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এস,আই) মো. সুলতান আহমেদ এর নিকট জানতে চাইলে তিনি ৫২ বাংলা কে বলেন, আমরা মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করছি।