ঢাকা ১৩ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
ঢাকা ১৩ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
সর্বশেষ
সন্তানকে হাসপাতালে নেওয়ার পথে তেলের লাইনে সাড়ে চার ঘণ্টা ইসলামাবাদের অনুরোধে ইরানি দুই শীর্ষ নেতাকে বাঁচিয়ে রেখেছে ইসরায়েল? পদ্মায় বাস দুর্ঘটনা: উদ্ধার অভিযানে ২৬ মরদেহ আপাসেন-এর জুডিশিয়াল রিভিউ (বিচারিক পুনর্বিবেচনা) আবেদন খারিজ মার্কিন কংগ্রেসে ১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতির প্রস্তাব ২৫ মার্চ কালরাত স্মরণে ‘ব্ল্যাক আউট’ হয়নি, ছিল না কোন রাষ্ট্রীয় কর্মসূচি যুক্তরাজ্যের পার্লামেন্টে উৎসবমুখর আয়োজন ৫০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে বাস হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র?

বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ০৫:৫২ পিএম

বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বড়লেখা উপজেলা সেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, একটি সোনার বাংলা গড়তে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, তা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। বাংলাদেশ এখন উন্নয়নশীল রাস্ট্রের তালিকায়। শেখ হাসিনার বিরুদ্ধে আজও ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের আহ্বান জানান। মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ও  উদ্যোগে,আজ প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়বেন, সেদিন খালেদা জিয়া বলেছিলেন, এটা আবার কি? বাস্তবতা হলো-  বড়লেখা থেকে মুক্তিযোদ্ধা সিরাজ ভাই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন। এটা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কারণে সম্ভব হয়েছে। মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেন, ২০৪১ সালে শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত দেশ হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ। তিনি  স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন কাজে সহযোগিতার লক্ষ্যে  সমাজ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। মন্ত্রী  বক্তব্যে তার নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে বলেন, হাকালুকি হাঁওর, জুড়ী নদী, সোনাই নদী ভরাট হয়ে পরিবেশ বিনষ্ট হয়েছে। আমরা পর্যায়ক্রমে সব নদী খনন করব।  তিনি  ভূমিদস্যদের সতর্ক করে বলেন, পরিবেশ রক্ষা করতে টিলা কাটা যাবেনা। টিলা কাটায় সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রসাশন কঠোর ব্যবস্থা নিবে। ৫ মার্চ, শুক্রবার, বিকেল ৫ টায় জেলা পরিষদ মিলনায়তন বড়লেখায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এড. জিল্লুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব সালেহ আহমদ জুয়েল এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন,  বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি  নির্মল রঞ্জন গুহ। উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ময়নুল হকের কোরআন তিলাওয়াতের মাধ্যমে  সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হক। [youtube]GqTntIAo_ys[/youtube]