ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

মাত্র ১ দিনের ব্যবধানে গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের পুর্নগঠিত কমিটি স্থগিত: প্রতিবাদে মিছিল সমাবেশ

প্রকাশিত: ০৩ মার্চ ২০২১, ০৪:২৬ এএম

মাত্র ১ দিনের ব্যবধানে গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের পুর্নগঠিত কমিটি স্থগিত: প্রতিবাদে মিছিল সমাবেশ
মাত্র ১ দিনের ব্যবধানে গোলাপগঞ্জ (সিলেট) পৌর আওয়ামী লীগের পুর্নগঠিত কমিটি স্থগিত করা হয়েছে৷ মঙ্গলবার (২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিক আহমদ। তিনি বলেন, আপাতত কমিটি স্থগিত করা হয়েছে৷ দায়িত্বশীলদের সাথে কথা বলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আর সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, সোমবার রাতে পৌর আওয়ামী লীগের কমিটি দেওয়া হলেও তা দলীয় গঠনতন্ত্র অনুযায়ী না হওয়াতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে কমিটি স্থগিত করার জন্য। তিনি আরও বলেন, পূনর্গঠিত কমিটি স্থগিত করা হলেও পূর্বের কমিটি দায়িত্বপালন করবে। কারণ কাউন্সিলের মাধ্যমে গঠিত কমিটি চাইলেই ভেঙে দেওয়া যায় না। কাউন্সিলের মাধ্যমে গঠিত কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন মো. রুহেল আহমদ আর সভাপতি আমিনুল ইসলাম রাবেল। তবে রাবেলকে বহিষ্কার করায় এই পদটি বর্তমানে শূন্য আছে। এখানে কে আসবে তা দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারণ হবে। উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি গোলাপগঞ্জ পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে সভাপতি মো. আমিনুল ইসলাম রাবেলকে দল থেকে বহিষ্কার করা হয়। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরিফ চৌধুরীকে সভাপতি ও কাউন্সিলে নির্বাচিত মো. রুহেল আহমদকে সাধারণ সম্পাদক করে কমিটি পুর্নগঠন করা হয়। এছাড়াও বিজ্ঞপ্তিতে আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বরাবর জমা দিতে নির্দেশ করা হয়। গঠনতন্ত্র না মেনে গোলাপগঞ্জ পৌর আ'লীগের নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে মিছিল গঠনতন্ত্র না মেনে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কর্তৃক গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের কমিটি পুর্নগঠনের প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌর আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে পৌর শহরে এ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর চৌমুহনীতে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম। ৬ নং ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক এনায়েত করিম খোকনের পরিচালনায় বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড আ'লীগের আহবায়ক মুক্তা মিয়া হাবিব, ৫নং ওয়ার্ড আ'লীগের যুগ্ম আহবায়ক সুলেমান আহমদ, ৭নং ওয়ার্ড আ'লীগের আহবায়ক হেলাল আহমদ, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, ৮নং ওয়ার্ড আ'লীগের আহবায়ক মুখলিছুর রহমান এখলাছ, ৯নং ওয়ার্ড আ'লীগের সভাপতি নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ নেতা আবুল হোসেন বাদশা, পৌর যুবলীগ নেতা মো.রাজু আহমদ প্রমুখ। এসময় বক্তারা বলেন, দলের গঠনতন্ত্র তোয়াক্কা না করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মনগড়া সিদ্ধান্তে গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের নতুন সভাপতি মনোনীত করে কমিটি পুর্নগঠন দলকে ছিনিমিনি করার সমান। আমরা এ-র তীব্র নিন্দা জানাই। যদিও এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে কিন্তু এ ধরনের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসময় গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।