ঢাকা ১১ চৈত্র ১৪৩২, বুধবার, ২৫ মার্চ ২০২৬
ঢাকা ১১ চৈত্র ১৪৩২, বুধবার, ২৫ মার্চ ২০২৬
সর্বশেষ
হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে

শহীদ দিবসের অনুষ্ঠান শেষে ছাত্রলীগের ধাওয়া: পুলিশ ফাঁড়িতে আশ্রয় নিলেন বিএনপির এমপি

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৪৭ পিএম

শহীদ দিবসের অনুষ্ঠান শেষে ছাত্রলীগের ধাওয়া: পুলিশ ফাঁড়িতে আশ্রয় নিলেন বিএনপির এমপি
বগুড়ায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ছাত্রলীগের তোপের মুখে পড়েন বগুড়া-৬ (বগুড়া সদর) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। ছাত্রলীগের ধাওয়া খেয়ে তিনি শহীদ মিনার সংলগ্ন পুলিশ ফাঁড়িতে গিয়ে আশ্রয় নেন। রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে শহরের শহীদ খোকন পার্ক এলাকায় ছাত্রলীগের তোপের মুখে পড়েন তিনি। জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে বগুড়া জেলা বিএনপি শহীদ খোকন পার্কে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে গোলাম মোহাম্মদ সিরাজ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ে ফিরছিলেন। শহীদ খোকন পার্কের গেটে পৌঁছালে শহীদ মিনার চত্বরে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে রাজাকার আখ্যায়িত করে স্লোগান দেন। একপর্যায় ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ধাওয়া করেন। এ সময় নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে দ্রুত শহীদ মিনারের পাশে সদর পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন তিনি। ফাঁড়ির প্রধান ফটক বন্ধ করে দিয়ে গোলাম মোহাম্মদ সিরাজসহ নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ। ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী পুলিশ ফাঁড়ির সামনে সিরাজবিরোধী স্লোগান দেন। ছাত্রলীগের নেতাকর্মীরা ফিরে গেলে পুলিশ গোলাম মোহাম্মদ সিরাজসহ বিএনপি নেতাকর্মীদের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে নিরাপদে পৌঁছে দেয়। পরে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বগুড়া সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, পুলিশ ফাঁড়ি থেকে এমপিসহ নেতাকর্মীদের কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদেরও পুলিশ ফাঁড়ির সামনে থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।