ঢাকা ১২ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
ঢাকা ১২ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সর্বশেষ
সন্তানকে হাসপাতালে নেওয়ার পথে তেলের লাইনে সাড়ে চার ঘণ্টা ইসলামাবাদের অনুরোধে ইরানি দুই শীর্ষ নেতাকে বাঁচিয়ে রেখেছে ইসরায়েল? পদ্মায় বাস দুর্ঘটনা: উদ্ধার অভিযানে ২৬ মরদেহ আপাসেন-এর জুডিশিয়াল রিভিউ (বিচারিক পুনর্বিবেচনা) আবেদন খারিজ মার্কিন কংগ্রেসে ১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতির প্রস্তাব ২৫ মার্চ কালরাত স্মরণে ‘ব্ল্যাক আউট’ হয়নি, ছিল না কোন রাষ্ট্রীয় কর্মসূচি যুক্তরাজ্যের পার্লামেন্টে উৎসবমুখর আয়োজন ৫০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে বাস হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র?

দুই হাজার একুশে'র একুশেতে

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৫০ এএম

দুই হাজার একুশে'র একুশেতে
একুশে বাঙ্গালিদের প্রাণ । শুধু বাংলাদেশী নন, বাংলা ভাষাভাষি মানুষ যেখানেই, সেখানেই একুশে প্রাণ জাগানিয়া। একুশে ভাষার দাবীতে বাঙ্গালি জাতির দাবী আদায়ের রক্তমাখা প্রথম প্রতিবাদ । শুধুই কি প্রতিবাদের ভাষা একুশে ? একুশে মানে বিদ্রোহ, বিদ্রোহ মানে রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে গর্জে উঠা । এ বিদ্রোহেই জন্ম নিয়েছিলো একটা স্বাধীন দেশের অংকুর । বায়ান্নে'র একুশে'র প্রেরণা----ছেষট্টি, উনসত্তর আর একাত্তর তথা একটা দেশ বাংলাদেশ । একুশে মানে শুধুই নয় উৎসাহ আর উদযাপন, একুশ মানে মাথা না নোয়ানো, একুশ মুষ্টিবদ্ধ হাত, একুশ মানে এগিয়ে যাওয়া , একুশ মানে যৌবনময় যোদ্ধার ছুটেচলা । দুর্বৃত্তায়ন-দূর্নীতি'র বিরুদ্ধে সোচ্চার হওয়াই একুশের ভাষা ।একনায়কতান্ত্রিক সমাজ আর রাজনীতির অচলায়তন ভেঙ্গে গনতন্ত্র সুসংহত করাই একুশের অঙ্গিকার। স্বৈরাচার-সাম্প্রদায়িকতার বিপরীতে বুট টান করে এগিয়ে যাওয়াই হলো একুশের চেতনা। বাংলা-বাঙ্গালির চেতনার সেই বহ্নিশিখা নিয়েই দাাঁড়িয়ে আছে বাংলাদেশের বাইরে নির্মিত পৃথিবীর প্রথম শহিদ মিনার যুক্তরাজ্যের ওল্ডহ্যাম শহরে ।এবং পৃথিবীর দেশে দেশে । দ্রোহী চেতনা নিয়েই বাঙালি জাতি আগাক, তারুণ্য উজ্জীবিত হোক-- এই অঙ্গিকার হোক দুই হাজার একুশে'র একুশেতে।