ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
ঢাকা ৮ চৈত্র ১৪৩২, রোববার, ২২ মার্চ ২০২৬
সর্বশেষ
সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

নিউজিল্যান্ড সফরে টাইগার দলে সিলেটের নাসুম

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৫৫ পিএম

নিউজিল্যান্ড সফরে টাইগার দলে সিলেটের নাসুম
আসন্ন নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে সদস্য সংখ্যা ২০ জন। সবশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান আর তাইজুল ইসলাম। সাকিব ছুটি নিয়েছেন আগেই। তাইজুল সীমিত ওভারের দল থেকে জায়গা হারিয়েছেন। দলে ঢুকেছেন পেসার আল আমিন হোসেন, অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম শেখ। ২০ সদস্যের দলে চমক সিলেটের নাসুম আহমেদের নামটি। গত বছর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেলেও খেলার সুযোগ হয়নি তার। এবার কপাল খুলতে পারে নিউজিল্যান্ডে। ২৬ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার ৩৭টি লিস্ট ‘এ’ এবং ২৭টি ঘরোয়া টি-টোয়েন্টি খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে ছিলেন না সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি নিউজিল্যান্ড সফরেও ওয়ানডের জন্য বিবেচিত হননি। আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। সেখানে বিশ্বকাপ সুপার লিগের অধীনে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডে ২০ মার্চ। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় এবং ওয়েলিংটনে ২৬ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে। ২৮ মার্চ হ্যামিল্টনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি টি-টোয়েন্টি ৩০ মার্চ নেপিয়ারে এবং ১ এপ্রিল অকল্যান্ডে। বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রুবেল হোসেন, নাসুম আহমেদ।